‘ওদের তো লজ্জা নেই, পদত্যাগ করা উচিত ছিল’, একুশের মঞ্চ থেকে মমতার তীব্র কটাক্ষ

লাখো মানুষের মাঝে দাঁড়িয়ে মমতা দিলেন তাঁর বার্তা। লড়াই করার বার্তা। দেশ গড়ার বার্তা। তীব্র কটাক্ষ হানলেন বিজেপিকে উদ্দেশ্য করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁকে ঘিরেই একুশের(Ekushe July) সমাবেশ। তাঁকে ঘিরেই একুশের জনজোয়ার। তাঁর উপস্থিতিতেই জনতার আগামী দিনের পথ চলার শপথ নেওয়া। তাঁর উপস্থিতিতেই দেশ বিরোধী, বাংলা বিরোধী, তৃণমূল বিরোধীদের বিরুদ্ধে লড়াই করার চ্যালেঞ্জ নেওয়া। তাঁর কথা শুনতেই লাখো মানুষের স্রোত ধেয়ে আসে প্রতিবছর এই দিনে ধর্মতলার মোড়ে। তাঁকে চোখের দেখা দেখতেই বাংলার(Bengal) প্রতিটি প্রান্ত থেকে, প্রতিটি জনবসতি থেকে মানুষ ছুটে আসে। তাই তিনি এলেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় একুশের সমাবেশ। এবারেও তার ব্যতিক্রম হল না। আর সেই লাখো মানুষের মাঝে দাঁড়িয়ে তিনি দিলেন তাঁর বার্তা। লড়াই করার বার্তা। দেশ গড়ার বার্তা। সমাজ গড়ার বার্তা। আর তীব্র কটাক্ষ হানলেন কেন্দ্রের শাসক দল বিজেপিকে(BJP) উদ্দেশ্য করে। নজরে বাংলার অগ্নিকন্যা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

২৪’র বুকে একুশের মঞ্চ থেকে এদিন মমতা তীব্র কটাক্ষ হেনেছেন বিজেপিকে। সেটাও আবার অখিলেশ যাদবকে(Akhilesh Yadav) পাশে নিয়ে, যার দল এবারের লোকসভায় বিজেপিকে বড় ধাক্কা দিয়েছে উত্তরপ্রদেশের মাটিতে। এদিন মমতা জানিয়েছেন, ‘বাংলায় আসার জন্য অখিলেশকে ধন্যবাদ। দিল্লির সরকার বেশিদিন টিকবে না। উত্তরপ্রদেশে অখিলেশে খেলা দেখিয়েছে। বিজেপির তো সরে যাওয়া উচিত ছিল। অখিলেশ উত্তরপ্রদেশে আপনি যা খেলা দেখালেন, তাতেই বিজেপির পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু ওদের তো লজ্জা নেই।  মুম্বইতে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল। আর সেখানে আপনি আমার এক কথাতেই রাজি হয়ে গিয়েছিলেন। আপনি এখানে কিরণময় নন্দী, লোলিতজি সবাইকে একসঙ্গে নিয়ে এসেছেন। আপনার হাত ধরেই বাংলার সঙ্গে হিন্দুস্তানের সম্পর্ক মজবুত হবে। এজেন্সি লাগিয়ে, ভয় দেখানোর পরও সরকার গড়েছি। বাংলার মানুষকে ধন্যবাদ দেব যারা এত চমকানি, ধমকানি, গ্রেফতারির পরেও তৃণমূলকে(TMC) ভোট দিয়েছেন, জিতিয়েছেন। তৃণমূলকে ৩টে দলের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে – কংগ্রেস, সিপিএম আর বিজেপি। গত লোকসভা ও বাই ইলেকশনে এত এজেন্সির চমকানি, ধমকানি, গ্রেফতার, অত্যাচারের পরও নির্বাচন কমিশনের এক তরফা দৃষ্টির পরও তিনটে দলের সঙ্গে লড়াই করে জিতে এসেছি, তার জন্য মানুষকে স্যালুট। যাঁরা দেননি, তাঁদের কাছেও সমর্থন আশা করব।’

মমতা জানান, ‘উত্তরবঙ্গে আমাদের ফল খুব ভাল হয়নি। আমি ধন্যবাদ জানাচ্ছি, কোচবিহার, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মানুষকে ধন্যবাদ। মালদহে লোকসভা নির্বাচনে আমরা জিতিনি, আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়তো আমাদেরই দুর্ভাগ্য। একটা সিট বিজেপিকে, একটা কংগ্রেসকে। ওরা কোনওদিন কিছু করেছে আপনাদের জন্য। তাও ভুল বুঝিনি আমি। আমি বিশ্বাস করি, ছাব্বিশের মালদহের আম আমসত্ত্ব আমরা পাবই। বাংলা একমাত্র জায়গা, যেখানে পার্লামেন্টে  আমাদের নির্বাচিত প্রতিনিধি হলেন ৩৮ শতাংশ। নির্বাচনের আগে অনেকেই বলেন, মহিলাদের জন্য রিজারভেশন চাই। আমরা প্রমাণ করে দেখিয়েছি। আমরা লোকসভায় ৩৮ শতাংশ নির্বাচিত প্রতিনিধি পাঠিয়ে দিয়েছি। আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও বাংলার দারিদ্র সীমার নীচে ছিলেন ৫৭.৬০ শতাংশ মানুষ। মা মাটি মানুষের সরকারের আমলে এটা এসেছে মাত্র ৮ শতাংশে। ৪০ শতাংশের ওপর দারিদ্রতা কমিয়েছি। ১ কোটি ৭২ লক্ষ মানুষ দারিদ্রসীমার থেকে বেড়িয়ে এসেছে। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডারের জন্য ৬০ হাজার কোটি টাকা খরচ করেছি। ১০ হাজার কোটি টাকার বেশি স্বাস্থ্য সাথী কার্ডে মানুষকে পরিষেবা দিয়েছি। ২ কোটির বেশি মানুষকে ওবিসি সার্টিফিকেট দিয়েছি, তাঁরা নিজের পায়ে দাঁড়িয়েছে। এখনও তো ওরা মেজরিটি পায়নি। অখিলেশজি থাকলে, পুরো হিন্দুস্তানে আমরা সফল হব। এক সঙ্গে কাজ করব। বিজেপির তো মেজরিটি পায়নি। কাউকে কাউকে কিনে, শেয়ার কেলেঙ্কারি করে, কখনও শুনেছেন, টাকা নিয়ে মিনিস্ট্রি দেননি, টাকা দিয়ে দল কিনে নিয়েছেন, এরা এমন, বিবেক হারিয়েছে।’

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘৩ লক্ষ দিদিকে লাখপতি করবে পঞ্চায়েত দফতর’, ‘সমৃদ্ধ ভারত’ কর্মসূচিতে বড় ঘোষণা দিলীপের

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

জাতিগত শংসাপত্র যাচাই-বাছাই শুরু, নবান্নের সন্দেহের তালিকায় অন্তত ৪৫ হাজার

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা