অকারণে প্রমাণ ছাড়াই হেনস্থা করা হচ্ছে অভিষেককে, অভিযোগ মমতার

অভিষেককে ইডি ডেকে পাঠানোর ঘটনায় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারকে কার্যত হুঁশিয়ারি দিলেন মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫ বছর বাদে বিদেশ সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামিকাল তিনি রওয়ানা দিচ্ছেন স্পেন ও দুবাইয়ের পথে। ঠিক তার আগের দিন অর্থাৎ সোমবার বিকালে তিনি নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারকে কার্যত হুঁশিয়ারি দিলেন। সাফ জানিয়ে দিলেন, প্রতিহিংসার খেলায় নেমে বিজেপি(BJP) সরকার যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে তা আগামীদিনে ব্যুমেরাং হতে পারে তাঁদের জন্যই। একইসঙ্গে জানিয়ে দিলেন, বিনা কারণে বিনা প্রমাণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee) হেনস্থা করা হচ্ছে, বার বার তাঁদের পরিবারকে আক্রমণ করা হচ্ছে। কিন্তু যাই হোক না কেন, না তৃণমূল(TMC) বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে পিছু হঠবে না অভিষেকের মতো যুব নেতারা পিছিয়ে যাবে।

এদিন সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন মমতাকে যে ইডি অভিষেককে গ্রেফতার করতে পারে। সেই প্রশ্নের উত্তরেই মমতা বলেন, ‘এটা রাজনৈতিক ষড়যন্ত্র। সব সময় অভিষেককে বিরক্ত করা হচ্ছে। বারবার আমার পরিবারকে আক্রমণ করা হচ্ছে, এটা ঠিক নয়। অভিযোগ এলে সঠিক তদন্ত করুন। গণতন্ত্রে রাজনৈতিক দলগুলির মধ্যে কখনও সহমত কখনও বা মতভেদ থাকে। কিন্তু সেখানে একতা সীমারেখাও থাকে। গণতন্ত্রে এমন কিছু করা উচিত না যা ব্যুমেরাং হয়ে ফিরে যাবে। অভিষেককে অকারণে হেনস্তা করা হচ্ছে। ওকে নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট ছুটে বেড়াতে হচ্ছে। কোনও প্রমাণ ছাড়াই হেনস্থা করা হচ্ছে ওকে। এটা ঠিক নয়। আজ আপনি ক্ষমতায় আছেন বলে যা খুশি করছেন, যেমন খুশি করে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছেন। কিন্তু যেদিন ক্ষমতায় থাকবেন না সেদিন কী হবে। দেখবেন যা আজ করছেন কাল না তা আপনাদের দিকেই ব্যুমেরাং হয়ে ফিরে যায়।’

উল্লেখ্য আগামী ১৩ তারিখ দেশের বিজেপি বিরোধী মহাজোট INDIA’র কোর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক হতে চলেছে। সেই কমিটিতে তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অথচ সেই দিনই তাঁকে ইডি নিয়োগ দুর্নীতির ঘটনায় জেরা করার জন্য ডেকে পাঠিয়েছে। তৃণমূলের অনেকেই মনে করছেন, আসলে জেরা করার জন্য নয়। তদন্তে অসহযোগিতার মিথ্যা তথ্য তুলে ধরে শাহি নির্দেশে তাঁকে গ্রেফতার করতে চাইছে ইডি(ED) যাতে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে না পারে। সেই প্রসঙ্গই এদিন সাংবাদিকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রেখেছিলেন। তাতেই তিনি নিশানা বানান মোদি সরকার ও বিজেপিকে।

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট