‘ইস্কন টাউন’ গড়ার জন্য মায়াপুরকে ৭০০ একর জমি দেওয়া হয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি , নিউটাউন: নবদ্বীপ ও কোচবিহার শহরকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে।মায়াপুরকে অর্থাৎ ইসকনকে ৭০০ একর জমি দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। যাতে সেখানে ‘ইস্কন টাউন’ গড়ে উঠতে পারে। যেখানে সবকিছু থাকবে। বৃহস্পতিবার নিউটাউনে (Newtown)আবাসন প্রকল্প সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে এসে একথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। তিনি বাংলার ধর্ম ও সংস্কৃতির কথা উল্লেখ করে বলেন,কালীঘাটে স্কাইওয়ার্ক করেছি। একটু অনুগ্রহ করে গিয়ে দেখে আসবেন সেখানে অনেক কিছু তুলে ধরা হয়েছে। প্রথম স্কাইওয়াক তৈরি করা হয়েছিল দক্ষিণেশ্বরে দ্বিতীয়টি তৈরি হল কালীঘাটে, খুব চওড়া অনেকটা জায়গা পাওয়া গিয়েছে এবং তৃতীয়টি হচ্ছে জল্পেশ মন্দিরে। তারকেশ্বরের(Tarakeswar) উন্নয়ন করা হয়েছে। দুধ পুকুরের উন্নয়ন করা হয়েছে। নবদ্বীপকে হেরিটেজ ঘোষণা করে মায়াপুরকে(Maya[ur) ‘ইস্কন টাউন'(Isckon Town) করতে জমি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, দিঘায় জগন্নাথ মন্দির করেছি। সেখানে বাইরে থেকেও বহু মানুষ আসছেন জগন্নাথ ধাম দেখতে। জল্পেশ মন্দিরে যাওয়ার জন্য নতুন সেতু হচ্ছে ।

জলপাইগুড়িতে জর্দা নদীর উপরে নতুন সেতু তৈরি হবে। বৃহস্পতিবার নিউটাউন আবাসন প্রকল্পের সূচনার পাশাপাশি একাধিক প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন অনেক ভালো কাজ করা হয়েছে। বাংলায় শিখ, জৈন,বৌদ্ধ, হিন্দু মুসলিম সবাইকে সমান গুরুত্ব দেওয়া হয়। ২৫শে ডিসেম্বর বড়দিনে উৎসবে মেতে ওঠে বাংলা। হোলি উৎসব পালন হয় বাংলায়। কিন্তু তার মধ্যে সব সময় খোঁজা হয় খারাপটি এবং সেটিকে নিয়ে সমালোচনা করা হয় । গালমন্দ করা হয়।বিজেপি সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন রাজ্যে ১৭ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হবে বলে পরিকল্পনা নিয়েছে। পশ্চিমবঙ্গে ১৭ লক্ষ রোহিঙ্গা(Rohinga) আছে বলে বলা হচ্ছে।

ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করার বিষয়টি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরব হন। বাংলাতেও দেড় কোটি বাইরের শ্রমিক কাজ করেন দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিউ টাউনে আবাসের উদ্বোধন করেন তিনি। শিশুদের জন্য বিনোদন পার্ক উদ্বোধন হয়। নিউটাউনে গরিবদের জন্য দুটি বড় আবাসন প্রকল্প তৈরি হবে। ১২১০ টি ফ্ল্যাট থাকবে আবাসনে। অনেক গরিব মানুষের মাথা গোজার জায়গা হবে। বিনামূল্যে ৭একর জমি দিয়েছে রাজ্য এই আবাসন করার জন্য। রাজারহাটে জমির দাম অনেক বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?