স্যালাইন কাণ্ডে নিহত প্রসূতির পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্যালাইন কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য । এই আবহে এবার মৃত প্রসূতির পরিবারের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন থেকে নিহত মহিলার পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । সেইসঙ্গে পরিবারের এক সদস্যকে দেওয়া হবে চাকরি হবে জানিয়ে দেন তিনি ।

এদিন  নবান্ন থেকে সাংবাদিক বৈঠক থেকেই মামণি রুইদাসের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে চিকিৎসকদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন তিনি । মমতা বলেন, ‘সঠিক ভাবে চিকিৎসকেরা দায়িত্ব পালন করলে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ওই মা এবং সদ্যোজাতকে বাঁচানো যেত। এই ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হচ্ছে।  সাসপেন্ড হওয়া ডাক্তারদের বিরুদ্ধে সিআইডি তদন্ত চলবে। ‘  

আরও পড়ুনঃ ‘বিষাক্ত’ স্যালাইন কাণ্ডে ১২ জনকে সাসপেন্ড, বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, গত  ১০ জানুয়ারি সাতসকালে মৃত্যু হয় মামণি রুইদাস নামে এক প্রসূতির। এই ঘটনার জেরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছড়িয়ে পড়ে উত্তেজনা। অভিযোগ ওঠে, ভুল স্যালাইন এবং মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার কারণে প্রসূতির মৃত্যু হয়েছে । এই ঘটনার পর রবিবার রাতে গ্রিন করিডর করে তিন প্রসূতিকে মেদিনীপুর মেডিক্যাল থেকে নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। চলছে চিকিৎসা। সেইসঙ্গে   এই স্যালাইন কাণ্ড নিয়ে তড়িঘড়ি তদন্ত কমিটি গড়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই ‘বিষাক্ত’ স্যালাইন কাণ্ড নিয়ে স্বাস্থ্য দফতরের  কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আর এবার এই ঘটনা নিয়ে কর্তব্যরত চিকিৎসকদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার