‘অপারেশন সিঁদুর’ ও বর্তমান পরিস্থিতি নিয়ে দেশবাসীকে জানাতে কেন্দ্রকে সংসদে বিশেষ অধিবেশন ডাকার আবেদন মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘অপারেশন সিঁদুর’ এবং পাকিস্তানের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে দেশবাসীকে জানাতে সংসদে বিশেষ অধিবেশন ডাকতে কেন্দ্রের কাছে আবেদন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী আবেদনে এও জানিয়েছেন দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় স্বার্থে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে তাতে সব সময় সমর্থন জানাবে তৃণমূল কংগ্রেস। ‘অপারেশন সিঁদুর’ ও সন্ত্রাসবাদীদের দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে পৌঁছে দিতে কেন্দ্রের দলীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তকেও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী(CM)।

শুক্রবার এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের দরবারে পৌঁছতে সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে যাচ্ছে। যা দেখে আমি আনন্দিত। আমি সর্বদা বলেছি, যে দেশের স্বার্থও আমাদের সার্বভৌমত্ব রক্ষায় কেন্দ্র যা পদক্ষেপ নেবে তৃণমূল তার পাশে দাঁড়াবে। প্রতিনিধি দলগুলি নিরাপদে ফেরার পর সংসদে বিশেষ অধিবেশন ডাকুক কেন্দ্র। এটাই আবেদন জানাই। কারণ আমি বিশ্বাস করি, সাম্প্রতিক এই টানাপোড়েন ও বর্তমান পরিস্থিতিতে সবার আগে জানার অধিকার রয়েছে দেশের জনগণের।”প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছিল। এরপর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুংকার দিয়েছিলেন, হামলার জবাব দেওয়া হবে। জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ডেরাতে ভারত হামলা চালিয়ে সব কিছু গুঁড়িয়ে দেয়। ভারতের ‘অপারেশন সিঁদুরের'(Operation Sindoor) পর পাকিস্তানের সীমান্তে যুদ্ধ বিরতি লংঘন করে হামলা চালানো হয় পাক সেনার পক্ষ থেকে। গোলা বর্ষণ করা হয়। মিসাইল ছোড়া হয়। প্রত্যেকটি হামলা প্রতিহত করেছিল ভারতীয় সেনা।

অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা বিশ্বের কাছে তুলে ধরতে বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। এই প্রতিনিধি দলে কেন্দ্র প্রথম তৃণমূলের সাংসদ ইউসুফ পাঠানকে রেখেছিল। কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তারা প্রতিনিধি দলকে বয়কট করছেন না তবে তাদের দলের প্রতিনিধি কে হবে তার দল ঠিক করবে। প্রতিনিধি দল থেকে ইউসুফের নাম প্রত্যাহার করা হয় ।এরপর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রতিনিধি দলে অভিষেকের নাম প্রস্তাব করেন তৃণমূল সুপ্রিমো। প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপান সহ এশিয়ার পাঁচটি দেশে বর্তমানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোট সাতটি প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশে রওনা দিয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে আবেদন জানান, প্রতিনিধি দলগুলো ফিরে আসার পর সংসদে বিশেষ অধিবেশন ডেকে কেন্দ্রীয় সরকার সমস্ত বিষয়টি দেশবাসীর কাছে তুলে ধরুক।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির