সেনাবাহিনী মঞ্চ খুলে দেওয়ায় রাজ্য জুড়ে মঙ্গলবার প্রতিবাদের ডাক মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মতলায় গান্ধী মতির পাদদেশে বাংলা ভাষা নিয়ে প্রতিবাদে মঞ্চ খুলে দেয় সেনাবাহিনী। কোনওরকম আগাম না জানিয়ে এই ধরনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রাজ্যের প্রতিটি জেলায় জেলায় , ব্লকে ব্লকে এবং ওয়ার্ডে ওয়ার্ডে ও পঞ্চায়েত এলাকায় প্রতিবাদ মিছিল সংগঠিত হবে। শুধু তাই নয়, মঙ্গলবার সকাল থেকে কলকাতার রানি রাসমণি এভিনিউতে(R R Avenue) প্রতিবাদ মঞ্চ তৈরি করে সেনাবাহিনীর মঞ্চ খুলে দেওয়ার বিরুদ্ধে এবং বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে গর্জে উঠবে ঘাসফুল শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার গান্ধী মূর্তির পাদদেশে মঞ্চ সেনাবাহিনী খুলে দেওয়ার পর সেখানে হাজির হয়ে এই ঘটনায় সেনাবাহিনীকে দায়ী না করে সরাসরি বিজেপিকে রাজনৈতিক নিশানা করেন।

মমতার অভিযোগ, দিল্লি থেকে প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী এই ঘটনা ঘটিয়েছে। সেনাবাহিনীর এতে কোন দোষ নেই বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা ঘটেছে জানতে পেরে তিনি যখন গান্ধী পতির পাদদেশে আসেন তখন তাকে দেখে সেনাবাহিনী জওয়ানরা দৌড়ে পালিয়ে যান বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন।সোমবার (১ সেপ্টেম্বর) ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের ‘ভাষা আন্দোলনের’ মঞ্চ খুলে দিল জংলা পোশাকধারীরা। অনুমতি নেওয়া হয়নি এই অজুহাতে এদিন আচমকাই প্রচুর সেনা জওয়ান ধর্নামঞ্চের সামনে উপস্থিত হন। তার পরে মঞ্চ খুলে দেন। শুধু তাই নয়, বেশ কয়েকজন অবাঙালি সেনা সদস্য বাংলা ভাষা নিয়ে কটুক্তি করেছেন বলেও অভিযোগ উঠেছে। সেনার ভূমিকাকে স্বাভাবিকভাবেই স্বাগত জানিয়েছে বিজেপি। ফলে প্রশ্ন উঠেছে ‘দিল্লির রাজনৈতিক প্রভুদের খুশি করতেই তৃণমূলের ভাষা আন্দোলনের’ মঞ্চ খুলতে অতি সক্রিয় হল ভারতীয় সেনা?’

সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতরের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। মঞ্চ খোলার খবর পেয়েই হাজির হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।বিজেপি শাসিত ওড়িশা, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে বাংলা ভাষীদের উপরে লাগাতার নির্যাতন চলছে। বাংলা ভাষায় কথা বলার অপরাধে পরিযায়ী শ্রমিকদের উপরে চলছে নির্যাতন। আটক করে রাখা হচ্ছে তাঁদের। হেফাজতে নৃশংস নির্যাতন চলছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দাগিয়ে দেওয়া হচ্ছে। গত কয়েক মাসে বিজেপি শাসিত রাজ্য থেকে অত্যাচারিত হয়ে বাংলায় ফিরে এসেছেন কয়েক হাজার পরিযায়ী শ্রমিক। বিজেপি’র আইটি সেলের প্রধান অমিত মালবীয় ঘোষণা করে দিয়েছেন, ‘বাংলা বলে কোনও ভাষা নেই।’ অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবার নবান্ন দখলের স্বপ্নে বিভোর হয়ে জানিয়েছেন ‘বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে বিজেপি সরকার’।বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর নির্দেশে ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বাংলা ভাষা আন্দোলন। ধর্মতলায় প্রতিবাদ মঞ্চ গড়ে প্রতি সপ্তাহে শনি ও রবিবার বিশেষ সভা করছিল তৃণমূল কংগ্রেস। এতদিন সেনার তরফে কোনও আপত্তি না জানানো হলেও এদিন আচমকাই কয়েকশো সেনা সদস্য তৃণমূলের অবস্থান মঞ্চ খুলে দেন। ভারতীয় সেনার তরফে কোনও রাজনৈতিক দলের মঞ্চ খোলার ঘটনা এই প্রথম। মঞ্চ তৈরির সময়ে আপত্তি জানানোর নজির রয়েছে। ফলে ভারতীয় সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলা ভাষার সমর্থনে আন্দোলনের জন্যই সেনাবাহিনী এমন পদক্ষেপ নিল কিনা, সেই প্রশ্নও উঠেছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের