বিধাননগরে নির্বিঘ্নে ভোট চান মমতা! ফোন সব্যসাচীকে

বিরোধীরা যাতে বিধাননগরের ভোট নিয়ে শাসক দলের দিকে কোনও আঙুল তুললে না পারে তার জন্য এদিন সব্যসাচী দত্তকে ফোন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে জানা গিয়েছে, ভোটের দিন দলীয় ও নিজ অনুগামীদের সামলে রাখার বার্তাই দিয়েছেন দলনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই ভোট বিধাননগরে। সেই ভোটে বিরোধীরা কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভোটগ্রহণ করা হোক এমনটাই চেয়েছিল। এমনকি তা নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টেও। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন পুলিশ দিয়েই সেখানে ভোট করানোর পক্ষপাতী। কলকাতা হাইকোর্টে তা তাঁরা জানিয়েও দিয়েছেন। সেই কারনেই আগামিকাল বিধাননগরের ভোট কার্যত সেখানকার পুলিশ কমিশনারেটের কাছে অগ্নিপরীক্ষা হয়ে উঠতে চলেছে। এই অবস্থায় বিরোধীরা যাতে বিধাননগরের ভোট নিয়ে শাসক দলের দিকে কোনও আঙুল তুললে না পারে তার জন্য এদিন সব্যসাচী দত্তকে ফোন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে জানা গিয়েছে, ভোটের দিন দলীয় ও নিজ অনুগামীদের সামলে রাখার বার্তাই দিয়েছেন দলনেত্রী। দলের কর্মীদের কোনও আচরণ বা কাজের জন্য যাতে কোনও সমস্যার উদ্রেক না হয় সেই বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা।

একই সঙ্গে জানা গিয়েছে, এদিন নবান্নে রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী জরুরী ভিত্তিতে তলব করেন বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি সুপ্রতীম সরকারকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আগামিকালের ভোটে পুলিশ যাতে কড়া হাতে আইনশৃঙ্খলার বিষয়টি দেখে সেই জন্যই জরুরি ভিত্তিতে বৈঠক করতেই এদিন তলব করা হয় বিধাননগরের সিপিকে। উল্লেখ্য কলকাতা হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে তাঁরা কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভোট করাতে চাইছেন না। পুলিশের ওপরেই রয়েছে তাঁদের আস্থা। তার জেরে আদালতও জানিয়ে দিয়েছে, যদি পুলিশ দিয়ে ভোট করানোর পরেও কোনও ঝামেলা হয় তাহলে ব্যক্তিগত ভাবে তার জন্য দায়ী থাকবেন রাজ্য নির্বাচন কমিশনার। এই অবস্থায় এদিন কমিশনের সচিব জানিয়েছেন, নির্বিঘ্নে ভোট করানোর জন্য বিধাননগরে ৩ হাজার পুলিশ নামানো হচ্ছে। সেই সঙ্গে থাকছে, কমান্ডো, ইএফআর, এসটিএফ। এদিন থেকেই স্পর্শকাতর এলাকা ঘুরে দেখছেন সিআইডি ও আইবি’র আধিকারিকেরাও।

আরামবাগের সরকার বাড়িতে সন্ধিপুজোয় হাজির হয় কালো ভ্রমর, তার পর…

হাত থেকে বার বার ঠাকুরের জিনিস পড়ে যাচ্ছে? শুভ নাকি অশুভের ইঙ্গিত?

নবরাত্রিতে ঘট স্থাপন করবেন? শুভ মুহূর্ত ও পুজোর নিয়ম জেনে নিন

শনির সুদৃষ্টিতে পুজোর মুখে চাকরিতে প্রমোশন, বিদেশে ভ্রমণের দারুণ প্রস্তাব

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা