শ্রমিক দিবসে সকল শ্রমিক ভাইবোনদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নিজের এক্স হ্যান্ডেলে এক্সপোস্ট করে তিনি লিখেছেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা। শ্রমিকদের নিয়ে গর্বিত।

আন্তর্জাতিক মে দিবস। শ্রমিকদের কুর্নিশ জানাবার দিন এদিন। সকল শ্রমজীবী মেহনতি মানুষের কাজকে সম্মান জানায় গোটা বিশ্ব। বিশ্বের বিভিন্ন প্রান্তে দিনটি বিভিন্নভাবে পালনব করা হয়ে থাকে। সেই মে দিবসে শ্রমজীবী মানুষের কাজকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী।

প্রতি বছরই শ্রমিক ভাইবোনদের শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এবারও তার অন্যথা হয়নি। গত বছর শ্রমিক ভাইবোনদের শুভেচ্ছা জানিয়েছিলেন। পাশাপাশি শ্রমিকদের বঞ্চিত হওয়ার কথাও জানিয়েছিলেন। গত বছর শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, শ্রমিকরা আমাদের সমাজের সম্পদ। তাঁদের নিয়ে আমরা গর্বিত। আমি সবসময় তাঁদের পাশে থাকি। ‘বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা’র মতো যুগান্তকারী প্রকল্প চালু করা থেকে কেন্দ্রের কাছ থেকে ১০০ দিনের কাজের টাকা পাওয়া থেকে বঞ্চিত রাজ্যের ৫৯ লক্ষ গ্রামীণ শ্রমিক। রাজ্যের নিজস্ব তহবিল থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সকল ক্ষেত্রে শ্রমিক ভাই-বোনেদের পাশে থেকেছেন, আগামীতেও থাকবেন।

প্রতি বছর ১ মে বিশ্বজুড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। সকল শ্রমিকদের কাজকে সম্মান করতেই দিনটি পালন করা হয়। তাঁদের অধিকারের দাবি নিয়ে আওয়াজ তুলতে হয়। ১৮৮৬ সাল থেকে দিনটি পালন শুরু হয়েছে। বিশ্বের অনেক দেশেই এই দিনে ছুটি পালন করা হয়ে থাকে। শ্রমিক দিবস হিসেবে তাঁদের ছুটি দেওয়া হয়।

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের