ইমাম, মোয়াজ্জেম, পুরোহিতদের ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা ৫০০টাকা করে বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের আগেই বড় ঘোষণা।

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুম দুয়ারে কড়া নাড়ছে। তার আগেই বাংলার বুকে কার্যত উৎসবের আমেজ এনে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের সভায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকেই তিনি জানিয়ে দেন রাজ্যের ইমাম(Imam), মোয়াজ্জেম(Moazzem) ও পুরোহিতরা(Priest) যে ভাতা(Allowance) পান তা ৫০০ টাকা করে বাড়ানো হল। মুখ্যমন্ত্রির মুখে ভাতা বৃদ্ধির এই ঘোষণা হতেই ইমাম-মোয়াজ্জেমদের করতালিতে ফেটে পড়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। বাংলায় প্রায় ৩০ হাজার ইমাম ও ২০ হাজার মোয়াজ্জেম সরকারের থেকে এই আর্থিক সুবিধা পান। ইমামরা পান মাসে ২৫০০ টাকা আর মোয়াজ্জেমরা ভাতা পান মাসে ১০০০ টাকা করে। সেটাই বেড়ে এবার হল যথাক্রমে ৩ হাজার টাকা ও ১৫০০ টাকা। পুরোহিতেরা এখন রাজ্যের কাছ থেকে মাসিক ১০০০ টাকা করে ভাতা পান। সেটা এবার থেকে বেড়ে হচ্ছে ১৫০০টাকা।

আরও পড়ুন দার্জিলিংয়ে দেশবন্ধুর বাড়ি সংস্কারের নির্দেশ হাইকোর্টের

রাজ্যের তীব্র অর্থ সংকট। কিন্তু তার মধ্যেও মসজিদের ইমাম ও মোয়াজ্জেম এবং মন্দিরের পুরোহিতদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী কার্যত বুঝিয়ে দিলেন, মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দিয়ে রাজ্যের অর্থনীতিকে আরও চাঙ্গা করে তোলাই তাঁর সরকারের এখন প্রধান লক্ষ্য। এদিনের সভাকে কেন্দ্র করে একতা কৌতুহল আগে থেকেই তৈরি হয়েছিল যে মুখ্যমন্ত্রী ভাতার পরিমাণ বাড়ান কিনা। দেখা গেল সেই আশায় তাল মিলিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের সভায় তাঁর বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেন, ‘ওয়াকফ থেকে একটা ভাতা ইমাম-মোয়াজ্জেমদের দেওয়া হয়। ওই টাকাটা আমরাই দিই। কী সিস্টেম আছে আমরা দেখে নেব। ইমাম-মোয়াজ্জেমদের ভাতা মাসে ৫০০ টাকা করে বাড়ানো হবে। সেই সঙ্গে পুরোহিতরাও আরও ৫০০ টাকা করে ভাতা পাবেন।’

আরও পড়ুন শওকত মোল্লার সম্পত্তি মামলা খারিজ হাইকোর্টে

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও জানান, ‘আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। এক দিকে দিল্লি টাকা দিচ্ছে না। অন্য দিকে রাজ্যের টাকায় ১০০ দিনের কাজের মতো প্রকল্প চালাতে হচ্ছে। সেইসঙ্গে কন্যাশ্রী, যুবশ্রী, ছাত্রদের স্কলারশিপ-সহ অন্য সামাজিক প্রকল্পগুলি চলছে। তার মধ্যেও আমরা ভাতা বৃদ্ধির চেষ্টা করলাম।’ একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন যে, ‘ভবিষ্যত ক্রেডিট কার্ড প্রকল্পে এবার থেকে ৫ লক্ষ টাকার লোন পাবেন ইমাম-মোয়াজ্জেমরা। ব্যাঙ্ক থেকে লোন নিতে গেলে প্রথমে যে ২৫ হাজার টাকা দিতে হয়, তা দেবে রাজ্য সরকার। এরপর পাঁচ লাখ টাকা লোন নিলে তার গ্যারেন্টারও থাকবে রাজ্য সরকার। সেই লোন নিয়ে কেউ দরজির দোকান করতে পারেন, কেউ গোরু-ছাগল, পোলট্রি খুলতে পারবেন। সরকার আপনাদের পাশে আছে। ‘ 

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা