জানুয়ারিতে দলের সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে পারেন মমতা

জানুয়ারি মাসের ২ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সেই বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের সাংসদ-বিধায়কদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী জানুয়ারি (January) মাসে দলের নির্বাচিত সাংসদ বিধায়কদের (MLA-MP) নিয়ে বৈঠকে বসতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠন গোছাতে এই বৈঠক বলে জানা গিয়েছে।

তৃণমূল সূত্রের খবর, ২০২৩ সালের প্রথম মাসেই দল সাজাতে বৈঠকে বসতে পারেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, জানুয়ারি মাসের ২ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সেই বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের সাংসদ-বিধায়কদের। সেই বৈঠকে থাকতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অনুমান করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের শাসকদল জনসংযোগে জোর দিচ্ছে। আর সেই জনসংযোগ করে বিজেপির হাওয়া কাড়তে এই বৈঠক। কী ভাবে সেই জনসংযোগ হবে, তার কৌশল কেমন হবে তা নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে।

প্রসঙ্গত প্রতি বছর ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। আগামী বছর দলের প্রতিষ্ঠা বার্ষিকীর পরের দিন দলের সাংসদ বিধায়কদের নিয়ে তৃণমূল সুপ্রিমোর এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। গ্রেফতার করা হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতার হয়েছেন স্কুল সার্ভিস কমিশনের একাধিক কর্তাকে। দুর্নীতি নিয়ে সরকারের উপর চাপ বাড়িয়ে আসরে নেমেছে বিজেপি। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে দুর্নীতি ইস্যু নিয়ে ইতিমধ্যেীকাধিক কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। সেই আবহে বিজেপির পরিকল্পনাকে ভেস্তে দিয়ে তৃণমূল কংগ্রেসের দিকে জনসমর্থন টেনে নিয়ে আসার জন্য ২ তারিখের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম