রাজ্যে শিক্ষক পদ আরও বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন,এসএসসি চাকরিপ্রার্থীদের বঞ্চনায় আমি দুঃখিত।তাঁদের পাশে থাকতে যে নিয়োগ হয়নি,সেগুলিই শুধু নয়,আমি এই পদের সংখ্যা বাড়িয়ে দিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। সম্প্রতি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডির আধিকারিকরা। তার মাঝে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার ছিল বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ পুরস্কার প্রদানের অনুষ্ঠান। কলকাতার নজরুল মঞ্চে সেই সম্মাননা প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন মমতা বলেন, ‘এসএসসি চাকরিপ্রার্থীদের বঞ্চনায় আমি দুঃখিত, ব্যথিত। তাঁদের পাশে থাকতে যে নিয়োগ হয়নি, সেগুলিই শুধু নয়, আমি এই পদের সংখ্যা বাড়িয়ে দিলাম।’ অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্যে শিক্ষক নিয়োগের পদ আরও বাড়ল। পদ বাড়লে আরও বেশকিছু চাকরিপ্রার্থী শিক্ষক পদে নিয়োগ পাবেন। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সেদিন শুনলাম চাকরির পরীক্ষা দিয়েও কয়েকজন বঞ্চিত। ওরা ধরনায় বসেছে, অনশন করছে। আমি সেখানে গিয়েছিলাম। কথা দিয়েছিলাম, ওদের পাশে থাকব। আমি এবারের ক্যাবিনেটে প্রস্তাব দেব, যে ক’জন বঞ্চিত, তাঁরা ছাড়াও আরও বেশি পোস্ট ক্রিয়েট করে দিচ্ছি।’

উল্লেখ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে গত শুক্রবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে বেশ কিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়ে নগদ ২১ কোটি ৯০ লাখ টাকা বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। কলকাতা হাইকোর্টের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সোমবার ভুবনেশ্বরে এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করার পর এদিনই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সোমবার নজরুল মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, যে মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তাঁর সঙ্গে দলের বা সরকারের কোনও সম্পর্ক নেই। পাশাপাশি তিনি বলেন, যে অন্যায় করেছে, সে শাস্তি পাবে।

গাজিয়াবাদে ঘরের মধ্যে মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন