ক্যানিং স্ট্রিটের পর্তুগিজ চার্চে যাবেন মুখ্যমন্ত্রী, যাচ্ছেন না ক্যাথিড্রালে

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যানিং স্ট্রিটের পর্তুগিজ চার্চে যাবেন। বুধবার সন্ধ্যা ৭:৩০ টায় তিনি ওই উপাসনালয়ে যাবেন। তবে রাতে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। বুধবার সকাল থেকেই ক্যানিং স্ট্রিট(Canning Street) লাগোয়া পর্তুগিজ চার্চ ঘিরে কড়া নজরদারি বলয় গড়ে তোলা হয়েছে। গত বছরও মুখ্যমন্ত্রী পর্তুগিজ চার্চে প্রার্থনাতে যোগ দিয়েছিলেন। তবে বিগত কয়েক বছর ধরে তিনি সেন্ট পলস্ ক্যাথিড্রাল চার্চে প্রার্থনাতে যোগ দিতেন। এদিকে বড় দিন উপলক্ষে গোটা শহর সেজে উঠেছে রংবেরঙের আলোর রোশনাইয়ে। পার্ক স্ট্রিট, ধর্মতলা সহ শহরের বিভিন্ন এলাকায় যে যিশুখ্রিস্টের উপসানালয় গুলি রয়েছে সেগুলিকে ঘিরে বিশেষ পুলিশি নজরদারি ব্যবস্থা করা হয়েছে।

বড়দিনের রাতে গোটা শহরে একাধিক স্পটে পুলিশ মোতায়েন করা হয়েছে। লালবাজার থেকে উইনারস টিম গোটা শহরে নজরদারি চালাবে। ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) মাধ্যমে নজরদারি চালানো হবে উপাসনালয় গুলির সামনে। শহরের বিভিন্ন পয়েন্টে রাতে নাকা চেকিং এর নির্দেশ দেওয়া হয়েছে। উত্তপ্ত বাংলাদেশ এবং দিল্লির জঙ্গি হামলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে গোটা শহর জুড়ে বড়দিন উপলক্ষে সতর্ক কলকাতা পুলিশ।কলকাতায় বড় দিন ও ইংরেজি নববর্ষের রাতের নিরাপত্তা।প্রায় ২০০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবে নিরাপত্তার দায়িত্বে।

গোটা শহর জুড়েই বিশেষ নজর থাকবে পুলিশের। শহরের ২১ টি পয়েন্টে বিশেষ নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। গোটা শহর জুড়ে ৩৫টি জায়গায় বসছে পুলিশ পিকেটিং। ভিক্টোরিয়া ময়দান পাক স্টিট সহ শহরের উপাসনা কেন্দ্রগুলিকে ঘিরে থাকছে বিশেষ নিরাপত্তা বলয়।তবে প্রত্যেক বারের মত বাড়তি নজর Parkstreet এ।৮-১০ জন ডেপুটি কমিশনার পদ মর্যাদার অফিসার থাকবেন নিরপত্তার দায়িত্বে।প্রায় ২০-২৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকবেন এর পাশাপাশি ভিড় সামলানোর দায়িত্বে।২৭ জন ইন্সপেক্টর পদ মর্যাদার পুলিশ এবং ২৫০ জন সাব ইন্সপেক্টর পদ মর্যাদার পুলিশ থাকবেন পার্ক স্ট্রীট ,ময়দান, ভিক্টোরিয়া সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ সহ বিভিন্ন এলাকার নিরাপত্তায়।গোটা শহর জুড়ে ১৫ টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে।যার মধ্যে শুধু পার্ক স্ট্রীটে থাকবে ৫ টি ওয়াচ টাওয়ার।

থাকছে QRT এর নজরদারী।শহর জুড়ে থাকছে প্রায় ৪০ টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ।থাকবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড।মহিলাদের নিরাপত্তায় থাকছে কলকাতা পুলিশ এর উইনার্স টিম।থাকছে প্রায় ৫০ টি সিসিটিভি’র নজরদারি।ড্রোন এর মাধ্যমেও নজরদারী চলবে।হেড কোয়ার্টার এর তরফে চালানো হবে নজরদারি। লালবাজার কন্ট্রোল রুম থেকেও গোটা শহর জুড়ে সিসিটিভি’র মাধ্যমে চালানো হবে নজরদারি।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর