জিএসটি’র কৃতিত্ব রাজ্যের, কেন্দ্রের নয়, খালি ভাষণ দেওয়া কাজ, মোদিকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সরকারের ভাষণ দেওয়া ছাড়া কোন কাজ নেই। বীমার প্রিমিয়াম আমরাই বাড়াতে বলেছি টাকাটা আমাদের কাছ থেকেই নিচ্ছে। এখানে কিছু হলেই টিকটিকির মত কমিটি আসে। স্বাস্থ্য সাথী ,লক্ষীর ভাণ্ডারের টাকা আমরা দিচ্ছি। এটা রাজ্যের জিএসটি কেন্দ্রের নয়। নবরাত্রি উপলক্ষে নয়া জিএসটি নিয়ে জাতির উদ্দেশ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ভাষণ দেওয়ার পরেই তুরপারকে পঁচানব্বই পল্লী অ্যাসোসিয়েশনের দুর্গাপূজা উদ্বোধনে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কেন্দ্রের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, তপশিলি বন্ধু আমরা দিই ।স্টুডেন্ট ভাতা আমরা দিই।জিএসটির কৃতিত্ব রাজ্যের। এটা রাজ্যের জিএসটি(GST) কেন্দ্রের নয়। মমতা বলেন, আপনাকে তো ঠিক করে রাখতে হবে কিভাবে চলবো সারা মাস কি করে চলবে।

আমরাই বীমা থেকে জিএসটি তুলতে বলেছিলাম। নতুন জিএসটি দরুন রাজ্যের ২০ হাজার কোটি টাকার ক্ষতি হবে। আমরা চাই মানুষের লাভ হোক। জিএসটি’ র কৃতিত্ব রাজ্যের। কেন্দ্রকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন টাকা কাটছে আমাদের, আর প্রচার হচ্ছে ওনাদের। বাংলা না থাকলে আজ দেশ স্বাধীন হতো না। আগুন নিয়ে খেলবেন না হুংকার মুখ্যমন্ত্রীর(CM)। জিএসটিতে রাজ্যের ভাগের টাকা কেটে নিচ্ছে কেন্দ্র। বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হচ্ছে। এটা যেন ভাঙ্গার খেলা না হয়। বাংলা ভাষাকে অসম্মান করতে দেবো না। বাংলা ভাষাকে আক্রমণ করলে বা অমর্যাদা করলে ছাড়বো না।

ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। বাংলায় কেন কথা বললে অত্যাচার করা হচ্ছে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। আগুন নিয়ে খেলতে গেলে নিজের গায়েও লাগতে পারে বলে মুখ্যমন্ত্রী বলেন, এটা যেন ভাঙার খেলা না হয়। আমরা সব করলাম আর কেন্দ্র কৃতিত্ব নিচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী ফের ঘোষণা করেন জগন্নাথ মন্দির তৈরি হয়ে গেছে। এর পর দুর্গাঙ্গন তৈরি হবে ।এর জন্য জমি দেখা হয়ে গেছে, সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়ে গেছে। পর্যটকরা সেখানে আসবে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের