বাঙালি হেনস্থা নিয়ে আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট হাতিয়ার করলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের ওপর হেনস্থার ঘটনায় এবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ এর রিপোর্ট কে হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ওই সংস্থার রিপোর্টকে উল্লেখ করে বাংলাভাষীদের ওপরে হেনস্থার ঘটনায় সরব হলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এই রিপোর্টকে শেয়ার করে বলেন, এইচআর ডব্লিউ(HRW) এর এশিয়া ডিরেক্টর এলায়েন পিয়ারসন বলেছেন ,’বিজেপি নির্বিচারে ভারতীয় বাঙালিদের দেশ থেকে বহিষ্কার করে বৈষম্যে ইন্ধন যোগাচ্ছে। অনুপ্রবেশ কারীদের মোকাবিলা করার যে তথ্য সরকার তুলে ধরেছে তা বিশ্বাসযোগ্য নয়।’বিজেপি শাসিত রাজ্য অসম ,গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওডিশা ও দিল্লিতে এই ধরনের ঘটনা ঘটেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি নির্দেশিকাকে সামনে রেখে জানিয়েছে এইচ আর ডব্লিউ। এরকমই উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

বিজেপির শাসনকালে বাংলাভাষী ভারতীয়দের ওপরে যথেচ্ছ ভাবে নির্যাতন করা হচ্ছে এবং বিতাড়িত করা হচ্ছে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নিজেদের প্রকাশিত রিপোর্টে একথা উল্লেখ করেছেন বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মাধ্যমে স্পষ্ট বলেছেন, ‘আমরা যে কথা বলেছিলাম সেই কথাই জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একই রিপোর্ট প্রকাশ করেছে।’ওই মানবাধিকার সংস্থার রিপোর্টকে সামনে রেখে কেন্দ্র এবং বিজেপি শাসিত রাজ্য গুলোর বিরুদ্ধে স্যার সড়ক হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ভারতে যে ভাষা সন্ত্রাস ছড়িয়েছে, তা এবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নজরেও এসেছে। এই ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগে ধর্মতলায় একুশের শহীদ মঞ্চ থেকে রাজ্যজুড়ে এই বাঙালিদের ওপর হেনস্থার ঘটনায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুর(Boalpur) থেকে তিনি মিছিলে যোগ দিয়ে এই ঘটনার বিরুদ্ধে ভাষা আন্দোলনের সূচনা করবেন সেই কর্মসূচি ও তিনি জানিয়েছিলেন। একুশের মঞ্চে সরব হওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থার ঘটনায় কলকাতা মহানগরীতে প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিলেন। এবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্টকে হাতিয়ার করে কেন্দ্রে থাকা বিজেপি সরকারের বিরুদ্ধে বাঙালিদের হেনস্থার ঘটনায় আরো সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?