তৃণমূল সংসদীয় দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মমতা, কেন্দ্রকে বিঁধতে কৌশল নির্ধারণের প্রস্তুতি

Share:

নিজস্ব প্রতিনিধি : সংসদে চলছে বর্ষাকালীন অধিবেশন।এই আবহেই তৃণমূলের সাংসদদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বস্তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল সাড়ে চারটে রাজ্যসভা এবং লোকসভার সাংসদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করবেন তিনি।

সংসদে শুরু হওয়া বর্ষাকালিন অধিবেশনে অংশ নিতে দিল্লিতে রয়েছেন তৃণমূল সাংসদরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সংসদে। কেন্দ্রের বিরুদ্ধে সরব হচ্ছেন তাঁরা। চলতি অধিবেশনে তৃণমূল শুরু থেকেই এসআইআর নিয়ে সোচ্চার হয়েছে। ভোটার তালিকা নিয়ে বিরোধীরা প্রতিবাদে মুখ খুলেছেন। এসআইআর সহ আরও একাধিক বিষয় নিয়ে কেন্দ্রকে নিশানা করতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। সেই জন্য ভার্চুয়াল বৈঠক করতে চলেছে তৃণমূল।

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর আক্রমণের বিরুদ্ধে সংসদে সোচ্চার হতে চলেছে তৃণমূল। বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর সাম্প্রতিককালে হামলার ঘটনা ঘটেছে। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন শুরু করেছেন। সংসদের বাইরে যেভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছেন, ঠিক সেইভাবে সংসদের অন্দরেও প্রতিবাদে সোচ্চার হতে চলেছেন তাঁরা।

তৃণমূল মনে করছে, বিরোধীরা একসঙ্গে প্রতিবাদ না করলে এসআইআরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্রকে চাপে ফেলা সম্ভব নয়। যদিও রাহুল গান্ধী লোকসভায় এই প্রসঙ্গটি তুলেছেন। শনিবার বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব অভিযোগ তুলেছেন, তাঁর নিজের নামই বাদ পড়েছে ভোটার তালিকা থেকে।

দিল্লিতে থাকা সকল তৃণমূল সাংসদদের নিয়ে সোমবার ভার্চুয়াল বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন পথে কেন্দ্রকে নিশানা করা হবে, কীভাবে একাধিক বিষয়ে কেন্দ্রকে বিঁধতে পারা যাবে, তার কৌশল ঠিক করতেই বৈঠক করবেন তিনি।

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন