একটুও নয় ঢপ, সত্যিকারের চপ, জি-২০’র পাতে

বাংলার চপ এবার খাবেন জি-২০ বৈঠকে যোগ দিতে চলা বিদেশী প্রতিনিধিরাও। এই আয়োজন রাজ্য সরকারের। তাই বলার দরকার নেই কে চপ খাওয়াচ্ছেন!

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) শুধু রাজ্যের বেকার যুবকদের চপ ভেজে নিজেদের পায়ে দাঁড়ানোর কথা বলেছেন তাই নয়, তিনি এবার বাংলার চপ(Chop), বেগুনি(Beguni), ফুলুরি(Fuluri)কে তুলে দিতে চলেছেন জি-২০’(G-20 Meeting)র পাতেও। হ্যাঁ ঠিক শুনছেন। একটুও ঢপ দিচ্ছে না। জি-২০ সম্মেলনের আসর বসতে চলেছে বাংলার রাজধানী কলকাতার(Kolkata) বুকে। আগামী সোমবার অর্থাৎ ৯ জানুয়ারি নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হবে জি-২০ গোষ্ঠীর ওয়ার্কিং গ্রুপের বৈঠক। এই বৈঠকে অংশ নেমে ভারত সহ মোট ১৯ দেশের প্রতিনিধিরা। এই সব বিদেশি অতিথিদের অপ্যায়নে কোনওরকম ত্রুটি রাখতে চাইছে না রাজ্য সরকার। তাই জি-২০ প্রতিনিধিদের জন্য বাংলার জনপ্রিয় খাবারগুলির তালিকা প্রস্তুত করা হয়েছে। আর সেই তালিকায় কলকাতার স্ট্রিট ফুডের পাশাপাশি থাকছে বাংলার বিখ্যাত মিষ্টি এবং চপ, বেগুনি, ফুলুরিও।

আরও পড়ুন এতদিন মমতা বলতেন, এখন মোদিও বলছেন

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, শহরে বসতে চলা জি-২০ সম্মেলনের আসরে উপস্থিত থাকবেন প্রায় ৬০-৭০ জন ভিনদেশের প্রতিনিধি। এছাড়া, আইএমএফ, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক, নাবার্ড, বিভিন্ন ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। ৯ জানুয়ারি রাজ্য সরকারের তরফে নৈশভোজ দেওয়া হচ্ছে গঙ্গাবক্ষে একটি ক্রুজে়। ১০ জানুয়ারি ডিনার পার্টি হবে নিউটাউনে। ১১ জানুয়ারি কলকাতার স্ট্রিট ফুডের আয়োজন করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পাশে ফাঁকা জায়গায় ফুড প্যাভলিয়ন তৈরি করা হচ্ছে। গঙ্গাবক্ষে ক্রুজে যে নৈশভোজের আয়োজন করা হয়েছে সেখানে খাবারের তালিকায় হরেক দেশের হরেক রকমের খাবারের পাশাপাশি থাকবে বাংলার কিছু ঐতিহ্যবাহী খাবারও। আবার পরদিনই নিউটাউনে রাখা হয়েছে ককটেল পার্টি। তবে খাওয়াদাওয়ার মূল আকর্ষণ হতে চলেছে ১১ জানুয়ারির ভিক্টোরিয়ার স্ট্রিড ফুড ইভেন্ট, যেখানে শহর কলকাতার ২০টি স্টলে মিলবে জিভে জল আনা রকমারি স্ট্রিট ফুড। তালিকায় থাকছে এগ রোল, চিকেন রোল, মোমো, কচুরি-আলুর দম, মোগলাই পরোটা থেকে শুরু করে মুড়ি-ঘুগনি মায় আলুর চপ, বেগুনি আর ফুলুরিও। বিদেশিদের পাতে পড়বে বাংলার রসগোল্লা, নলেন গুড়ের সন্দেশ, জলভরা সন্দেশও।

আরও পড়ুন নড়েচড়ে বসল নবান্ন, ভ্রূণহত্যা রুখতে কড়া পদক্ষেপ

জি-২০ আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে দেশ-বিদেশের অতিথিরা কার্যত শনিবার থেকেই কলকাতায় আসতে শুরু করবেন। তার আগে নতুন করে সেজে উঠেছে তিলোত্তমা। বিশেষ করে, সম্মেলনস্থল এবং বিদেশি অতিথিদের যাতায়াতের রাস্তাগুলোর ভোল পাল্টে দেওয়া হয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে শহরে ঢোকার পথে ইএম বাইপাস এবং নিউ টাউনের বিভিন্ন রাস্তায় পড়েছে নতুন প্রলেপ, সেগুলো মসৃণ হয়েছে। বহু ফুটপাথে বসেছে নতুন পেভার ব্লক। রোড ডিভাইডার এবং উড়ালপুলের নীচে বসেছে বাহারি ফুলগাছ। রাস্তার দু’ধার রাতারাতি ভরিয়ে দেওয়া হয়েছে সবুজ গাছগাছালি দিয়ে। রাস্তা পরিষ্কার রাখার জন্য সর্বক্ষণের সাফাইকর্মী নিযুক্ত করা হয়েছে। কলকাতাবাসীর একাংশের মতে, বহু রাস্তাঘাট উন্নত দেশগুলোর মতো ঝকঝক করছে, যার ফলে চেনা রাস্তাঘাটকে অনেকটা অচেনা লাগছে।

আরও পড়ুন যোশীমঠের পরিণতির অপেক্ষায় বাংলার দার্জিলিংও

অতিথিদের বরণ করতে রাস্তার ধারে দেওয়া হয়েছে জি-২০র প্রতীক সম্বলিত বড় বড় হোর্ডিং। সব মিলিয়ে, আগামী সোমবার, ৯ জানুয়ারির জি-২০ বৈঠকের আগে শহরে উৎসবের পরিবেশ। রাজ্য পর্যটন দফতরের পক্ষ থেকে বিদেশি অতিথিদের কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরাতে নিয়ে যাওয়া হবে। ওই তালিকায় রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, মাদার হাউস, আলিপুর জেল মিউজি়য়াম, ইকো পার্ক, ইন্ডিয়ান মিউজি়য়াম, প্রিন্সেপ ঘাটের মতো জায়গা। নবান্ন সূত্রে এটাও জানা গিয়েছে, ৯ থেকে ১১ তারিখের মধ্যে যে কোনও একদিন বিদেশি প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ৯ তারিখের উদ্বোধনী অনুষ্ঠানেও হাজির থাকতে পারেন। তবে নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কাছে সরকারি ভাবে কোনও আমন্ত্রণপত্র এখনও পর্যন্ত আসেনি।

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ