‘কালকে আমাকে একজন মেসেজ দিয়েছে, অভিষেককে ভোটের আগে গ্রেফতার করা হবে’

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ষড়যন্ত্রের তত্ত্ব এনে এদিন মমতা কাঠগড়ায় তুললেন কেন্দ্রের শাসক দল এবং দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪’র ভোট হতে এখনও মাস ৬ বাকি আছে। কিন্তু তার আগেই এদিন অর্থাৎ ২৮ অগাস্টে বড়সড় আশঙ্কার কথা শুনিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একই সঙ্গে ষড়যন্ত্রের তত্ত্ব এনে কাঠগড়ায় তুললেন কেন্দ্রের শাসক দল(Narendra Modi Government) এবং দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। জানালেন, ‘কালকে আমাকে একজন মেসেজ দিয়েছে, অভিষেককে(Abhishek Banerjee) ভোটের আগে গ্রেফতার করা হবে। এরকম প্রতিশোধপন্থী সরকার কখনও দেখিনি। নির্বাচনের আগে অভিষেককে গ্রেফতার করার হুমকি দিচ্ছে। ওর কম্পিউটারে যা ছিল, নিয়ে নিয়েছে। কাউকে না জানিয়ে ফাইল ঢুকিয়ে দিয়েছে। আমরাও কম্পিউটারে ওস্তাদ। তথ্য বার করে নিয়েছি আমরা। বুঝে গেছি ওই কম্পিউটারে তোমরাই ফাইল ঢুকিয়েছো।’

কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার তথা বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ আগেও তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সোমবার ধর্মতলায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মমতা যে দাবি করলেন তাতে রাজ্য রাজনীতি আন্দোলিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রইল। ঘটনাচক্রে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে প্রথমবারের জন্য স্বীকার করে নিলেন যে লিপস অ্যান্ড বাউন্ডস তাঁরই সংস্থা। সেই সংস্থাতেই কাজ করতেন ‘কালিঘাটের কাকু’ থুড়ি সুজয়কৃষ্ণ ভদ্র যাকে নিয়োগ দুর্নীতির ঘটনায় গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি, অভিষেক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চোখের চিকিৎসা করিয়ে দেশে ফিরতে না ফিরতেই সেই সংস্থার কার্যালয়ে হানা দেয় Enforcement Directorate বা ED’র আধিকারিকেরা। সেই প্রসঙ্গ তুলেই এদিন মমতা তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে ব্যাঙ্গের সুরেই বলেন, ‘তোমরা যদি কম্পিউটার ওস্তাদ হও, তবে জানবে আমরাও কম বড় ওস্তাদ নই। আমরাও তথ্য বের করে নিয়েছি। কখন কোন সময়ে ওই ফাইল় ডাউনলোড করা হয়েছিল তা আমরা জানতে পেরেছি। লালবাজারে অভিযোগও করা হয়েছে।’

শুধু এইটুকুই নয়, মমতা এদিন দাবি করেছেন, কম্পিউটারে ফাইল ডাউনলোড করার ব্যাপারে লিপস অ্যান্ড বাউন্ডসের এক কর্মচারী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। সেই কর্মচারীকেও নাকি এখন ধমকি দেওয়া হচ্ছে। তাঁকে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তল্লাশি চালানোর পর ইডি একটি প্রেস বিবৃতি প্রকাশ করেছিল। তাতে দাবি করা হয়েছিল যে অভিষেকই হলেন লিপস অ্যান্ড বাউন্ডসের Chief Executive Officer তথা CEO। তা নিয়ে সংবাদমাধ্যমে লেখালেখি শুরু হয়। একাংশ টিভি চ্যানেলে বিতর্কের আসর বসে। সেই কারণে এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের একাংশকেও এখাত নিয়েছেন। তিনি বলেন, ‘শুধু রাজনীতিকরা দুর্নীতিপরায়ণ নন, সাংবাদিকরাও অনেকে দুর্নীতিপরায়ণ। তাঁদের পকেটের খোঁজ নিলে অনেক কিছু বেরিয়ে পড়তে পারে। টাকা নিয়ে অনেকেই অনেক কিছু লিখে দিচ্ছেন। কোথা থেকে টাকা আসছে, সেটা যদি খুলতে শুরু করি, তাঁদের বাড়িতে রেড শুরু করি… তবে করব না, তাঁরা কোথা থেকে টাকা কালেক্ট করেন, তাহলে দেখিয়ে দিতাম যে শুধুমাত্র রাজনৈতিক নেতারা টাকা কালেক্ট করেন না, সাংবাদিকরা আরও বেশি টাকা কালেক্ট করেন। যাঁরা অবৈধ কাজ করেন, তাঁদের একটু বেশি লোভ।’

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

দিঘা-মন্দারমণি নয়, কম খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই নিরিবিলি সৈকত থেকে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন