ইডি-সিবিআইকে দিয়ে ভয় দেখিও না, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

ইডি ও সিবিআইয়ের তদন্ত, জিজ্ঞাসাবাদ, গ্রেফতারি যে তৃণ্মূলের গতিরোধ করতে পারবে না সেটা পরিষ্কার করে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নারদা-সারদা, বকটুই-হাঁসখালি, কয়লা-গরু, ঝালদা-এসএসসি, তালিকাটা করতে বসলে ছোটখাটো মুদির ফর্দ হয়ে যাবে। কিন্তু এটা সত্যি, বাংলায় এখন অসংখ্য ঘটনা নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় দুই গোয়েন্দা সংস্থা ইডি(ED) ও সিবিআই(CBI)। শুধু তদন্ত করাই নয় থেকে থেকেই এই দুই সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) নেতা, নেতার দেহরক্ষী, আপ্ত সহায়ক, সাংসদ, বিধায়ক, মন্ত্রী মায় দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক ও তাঁর স্ত্রীকেও। আর যখনই এই ধরনের ঘটনা ঘটে তখনই তৃণমূলকে চেপে ধরে বিরোধীরা। আবার তৃণমূলও এই সব ডাকাডাকিকে কার্যত বিজেপির ষড়যন্ত্র বলেই তুলে ধরে। কিন্তু এই সব ঘটনা যে তৃণমূলের গতিরোধ করতে পারবে না, কারওর মনে ভয় ধরাতে পারবে না সেটাই একুশে জুলাইয়ের(21 July) মঞ্চ থেকে পরিষ্কার করে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

এদিন মমতা বলেন, ‘দেশের জন্য আমরা আছি। দেশের প্রয়োজনে সবসময় আছি। ওরা লড়াই করতে জানে না, আমরা জানি। আমাদের মেরুদণ্ড সোজা, ওদের বাঁকা। আমরা মাথা উঁচু করে চলি। ওদের মেরুদণ্ডের একদিকে ইডি, আরেক দিকে সিবিআই। ওসব দেখিয়ে আমাদের ভয় পাওয়ানো যাবে না। ভোট না দিলে ভয় দেখাচ্ছে বিজেপি, বলছে ইডি লাগিয়ে দেব। সিবিআই ডাকলেও সাহস করে লড়ব। দেশের জন্য আমরা আছি। দেশের প্রয়োজনে সবসময় আছি। কিন্তু ইডি, সিবিআইকে দিয়ে ভয় দেখিও না। আমি চাইলে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির ভোট নিয়ে নিতে পারতাম। রাষ্ট্রপতি নির্বাচনের সময় নরেশকে ফোন করেছিল গদ্দাররা। বলছে যে বিজেপির হয়ে ভোট না দিলে ইডি পাঠাবে। সিবিআই-ইডি-আয়কর দপ্তরের কর্মীরা এলে ভয় পাবেন না। সামনে আসন পেতে দেবেন। সামনে একটা সিলিন্ডার রেখে দেবেন। থালায় করে মুড়ি খেতে দেবেন। সঙ্গে একটু তেল দেবেন। বলে দেবেন, এর জিএসটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমাকে ইডি-সিবিআই দিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা কোরো না। আমি ওসব ভয় পাই না। যারা ডরপোক, তারা ভয় পায়।’

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর