পরিবেশ দফতরের দায়িত্ব ছাড়লেন মমতা, পেলেন কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশ সফরে যাওয়ার আগেই সোমবার রাজ্য মন্ত্রিসভায় ছোট্ট রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই রদবদলে যেমন বাবুল সুপ্রিয়, অরূপ রায়দের গুরুত্ব কমিয়েছেন, তেমনই গুরুত্ব বাড়িয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, প্রদীপ মজুমদারদের। শুধু তাই নয়। নিজের হাতে থাকা পরিবেশ দফতরও ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানিকে।

পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতর থেকে গোলামি রব্বানিকে সরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর জায়গায় ওই দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল মালদার তাজমুল হোসেনকে। সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রীর পদ থেকে সরিয়ে গোলাম রব্বানিকে উদ্যান পালন দফতরের দেওয়া হয়েছিল। এদিন রদবদল নিয়ে নবান্নের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, এতদিন মুখ্যমন্ত্রীর হাতে থাকা পরিবেশ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর জেলায় অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত গোলাম রব্বানিকে।

এদিন মন্ত্রিসভার দায়িত্বে রদবদল ঘটালেও বিদেশ সফরে যাওয়ার জন্য সরকারের কাজকর্ম দেখভালের জন্য কোনও মন্ত্রীগোষ্ঠীকে আলাদাভাবে দায়িত্ব দিচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আলাদা করে কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। সবাই মিলেমিশেই দায়িত্ব পালন করবেন। নিজেদের মধ্যে সমন্বয় করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।’ উল্লেখ্য, আগামিকাল মঙ্গলবারই স্পেন ও দুবাই সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরবেন আগামী ২৩ সেপ্টেম্বর।

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক