মোদিকে বাংলার আম পাঠাচ্ছেন মমতা, নেপথ্যে সৌজন্যের রাজনীতি

প্রধানমন্ত্রীকে বাংলার সুস্বাদু আম পাঠাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। সুদৃশ্য বাক্সে নানা প্রজাতির আম পাঠানো হচ্ছেচ প্রধানমন্ত্রীর বাসভবনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র বিরোধের মধ্যেও সৌজন্যের রাজনীতি বজায় রাখছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) বাংলার সুস্বাদু আম(Mangoes of Bengal) পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী। সুদৃশ্য বাক্সে হিমসাগর, লক্ষ্মণভোগ, ফজলি সহ নানা প্রজাতির মোট ৪ কিলো আম পাঠানো হবে দিল্লির ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে। নরেন্দ্র মোদির পাশাপাশি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu), দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কেও মুখ্যমন্ত্রীর তরফে পাঠানো হচ্ছে সৌজন্যের আম। মুখ্যমন্ত্রীর এই ‘আমদৌত্য’-কে তৃণমূলের তরফে ‘সৌজন্যতার রাজনীতি’ বলেই চিহ্নিত করা হয়েছে। সোমবার থেকে দিল্লিতে শুরু হয়েছে আম মেলা। চলবে ১৯ জুন পর্যন্ত। দিল্লির কেন্দ্রস্থল কনর্ট প্লেসের কাছে জনপথের হ্যান্ডলুম হাটে বসেছে এই মেলা। তার মাঝেই এবার সামনে এল বাংলার মুখ্যমন্ত্রীর আমদৌত্য।

আরও পড়ুন করমণ্ডল দুর্ঘটনায় নিহত ও অথর্বদের চাকরি দিচ্ছেন মমতা

বাংলার আম চাষিদের ব্যবসার সুযোগ করে দিতেই দিল্লিতে  আম মেলার আয়োজন। আম উৎপাদনে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে ষষ্ঠস্থানে। গড়ে প্রতি বছর প্রায় ২৬ লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয় বাংলায়। তার মধ্যে থেকে দিল্লির মেলার জন্য আনা হয়েছে ৪০ হাজার মেট্রিক টন। হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, মল্লিকা, লক্ষ্মণভোগ, ফজলি, গোলাপ খাস, রাজভোজের পাশাপাশি রয়েছে নবাব সিরাজদৌল্লার পছন্দের ‘কোহিতুর’, ‘বেগম খাসে’র মতো আমও। পরিচিত আমের পাশাপাশি পশ্চিমবঙ্গে জাপানের ‘মিয়াজাকি’ এবং দক্ষিণ ফ্লোরিডা’র ‘পামার’ আম বাংলার ফলানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাঁকুড়ার বড়জোড়া এবং নদীয়ার আয়েশপুরে এই বিদেশি আমের চাষ শুরু হয়েছে। কিন্তু এই সবের থেকে নজর কেড়ে নিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর আমদৌত্য। বিশেষ করে যখন শাসক শিবিরের শীর্ষেনেতার স্ত্রী ও এক মন্ত্রীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর