কলকাতায় বিজেপি প্রার্থীর বাড়ির কাছেই সভা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী পয়লা জুন কলকাতায় ভোট। তার আগে বৃহস্পতিবার বিকেলে উত্তর কলকাতায় দলীয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বউবাজারে বিজেপি প্রার্থী তাপস রায়ের বাড়ির কাছেই এই সভা করবেন তৃণমূল নেত্রী।

এদিন বিকেলে বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন একটা জায়গায় সভার আয়োজন করা হয়েছে যেখানে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়েরও বাড়ি। ভোট ঘোষণার কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপস রায়। তৃণমূল ছাড়ার পর কলকাতা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মন্তব্য করতে দেখা গিয়েছে তাপস রায়কে। সেইসঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের প্রতিও ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এদিনের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থীর ওই সব অভিযোগের পাল্টা জবাব দেন কিনা, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

জানা যাচ্ছে, এদিনের সভায় তৃণমূল নেতা কুণাল ঘোষকে উপস্থিত থাকতে বলা হয়েছে। কিছুদিন আগে কুণাল ঘোষ বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে দেখা করেছিলেন। এদিন সভা থেকে কুণালকে মঞ্চে রেখে তৃণমূল নেত্রী কী বার্তা দেন, সেদিকেও অনেকের নজর থাকবে। জানা গিয়েছে, তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশ পাওয়ার পরই তমলুক থেকে জনসভায় যোগ দিতে কলকাতায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের