২০ বছর পর ফের ‘ঐতিহাসিক’ মেট্রো চ্যানেলে মমতার ধরনা, চলছে জোর কদমে প্রস্তুতি

Share:

নিজস্ব প্রতিনিধি : চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে ধরনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত পোহালেই ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি নিয়ে তৎপরতা তুঙ্গে। ২০ বছর পর “ঐতিহাসিক” মেট্রো চ্যানেলেই ফের ধরনা কর্মসূচি করতে চলেছেন তিনি। তবে এবারের প্রেক্ষাপটটা ২০০৬ সালের থেকে আলাদা।

শুক্রবারের এই কর্মসূচি ঘিরে জোরদার প্রস্তুতি চলছে। জোর কদমে চলছে, ধর্মতলায় এই কর্মসূচির মঞ্চ বাঁধার কাজ। আলো, মাইকের ব্যবস্থা কেমন রয়েছে তা শেষ মুহূর্তে দেখে নেওয়া হচ্ছে। রাত পোহালেই শহরে যে বড় কর্মসূচি হতে চলেছে, তাতে যাতে কোনও রকমের বাধা না আসে সেদিকে সতর্ক রয়েছে প্রশাসন। জানা গিয়েছে, কলকাতা ও পার্শ্ববর্তী জেলা থেকে তৃণমূলের নেতা কর্মীরা এই কর্মসূচিতে আসবেন। এই কর্মসূচির মঞ্চ থেকে দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো।

কলকাতা মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সিঙ্গুরে কৃষি জমি জোরপূর্বক অধিগ্রহণের প্রতিবাদে ২০০৬ সালের ৪ ডিসেম্বর ধরনা কর্মসূচি শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী নেত্রী হিসেবে টানা ২৬ দিন অনশন কর্ম হচ্ছে করেছিলেন। আজ ২০ বছর পেরিয়ে সেই একই জায়গায় নতুন কর্মসূচিতে বসছেন তিনি। এবারের ধরনার প্রেক্ষাপট SIR-র কারণে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে। ধরনা আন্দোলন মুখ্যমন্ত্রীর কাছে নতুন নয়। বিরোধী থআকার সময়ে তিনি যেমনভাবে প্রতিবাদে সোচ্চার হতেন, শাসকের মসনদে বসেও তাঁর ভাবনার পরিবর্তন হয়নি। অন্যায়ের প্রতিবাদে একাধিকবার ধরনা করেছেন তিনি। 

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

রক্ষকই ভক্ষক! রাতের অন্ধকারে কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

ধর্মতলায় মাপজোক করতে গিয়ে ফেঁসে গেলেন কুণাল ঘোষরা, দায়ের এফআইআর

বদলে গেল ‘দাদাগিরি’র সঞ্চালক, নতুন সফর শুরুর আগে সৌরভের সঙ্গে কী কথা হয়েছে দেবের?

বিশ্বকাপে ভরাডুবি, এবার ইস্তফা দিলেন সৌদি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট

অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?

জাপানের বিরুদ্ধে নামার আগে অঝোরে কাঁদলেন ভিনিসিয়ুস জুনিয়র, কী হল ব্রাজিলের তারকা ফুটবলারের

তৃণমূল ছাড়লেন পুরুলিয়ার দাপুটে কাউন্সিলর বিভাস রঞ্জন দাস

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের

অভিষেকের বাড়িতে গভীর রাতে কেন পুলিশের হানা? রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি