চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শহরে ফের করোনা আক্রান্তের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: শহরে ফের করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হল। বেলেঘাটা আইডি হাসপাতালের (Beleghata ID Hospital) সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এক সপ্তাহের মধ্যে রাজ্যে তিন করোনা আক্রান্তের মৃত্যু চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য ভবনের কর্তাদের।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মন্টু রাম বর। ৬৯ বছর বয়স ওই ব্যক্তির। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের বাসিন্দা ছিলেন তিনি। জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে প্রথমে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন মন্টু। করোনা ধরা পড়ায় সোমবারই তাঁকে বেলেঘাটা আইডি-তে স্থানান্তর করা হয়। কিন্তু ভেন্টিলেশনে দিয়েও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মৃত্যু হয় তাঁর। প্রসঙ্গত গত শুক্রবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ইটাহার থানা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। তার আগে গত বুধবার রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা ভাস্কর দাস নামে এক ব্যক্তির করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তিনি একটি বেসরকারি হাসপাতালে তিন দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

অন্যদিকে দেশজুড়ে করোনা উদ্বেগের মাঝে রাজ্য স্বাস্থ্য দফতর মঙ্গলবার করোনা রুখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বয়স্ক মানুষ- শিশু, কোমর্বিডিটিতে আক্রান্ত, অন্তঃসত্তাদের ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে। পাশাপাশি সকলে যাতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করে সেদিকেও নজর দিতে বলা হয়েছে। এছাড়াও সর্দি, জ্বর, কাশি হলে করোনা পরীক্ষা করার পরামর্শও দিয়েছে স্বাস্থ্যভবন।

Published by:

Share Link:

More Releted News:

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ