মানিকতলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ক্লাবঘরে একাধিকবার ধর্ষণ যুবতীকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ। শুধু তাই নয়, খাস কলকাতায় মানিকতলা এলাকায় বাগমারি রোডে একটি ক্লাব ঘরে রেখে একাধিকবার ধর্ষণ(Rape)। অবশেষে প্রতারিত হয়েছে বুঝতে পেরে ওই যুবতী মানিকতলা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ এই ঘটনায় বাগমারি এলাকায় কার্তিক দাস(Kartick Das) নামে ওই যুবককে খুঁজছে। জানা গেছে, ওই যুবক বিবাহিত।

কিন্তু তারপরেও সে গত দেড় মাস ধরে উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগরে এক যুবতীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলে। তাকে বিয়ে করবে এই প্রতিশ্রুতি দিলে সে সরল বিশ্বাসে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে এবং ট্রেনে করে ঠাকুরনগর(Thaurnagar) থেকে এসে শিয়ালদহ স্টেশনে কার্তিক দাসের সঙ্গে শনিবার সন্ধ্যায় সাক্ষাৎ করে। এরপর কার্তিক দাস তাকে মানিকতলা থানা এলাকার ২২৪/১ বাগমারি রোডে একটি বস্তি এলাকায় বন্ধ একটি ক্লাব ঘরে নিয়ে গিয়ে তোলে।

সেখানেই তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাতে একাধিকবার ধর্ষণ করে। এদিকে রাতে কার্তিক দাসের স্ত্রী ফোন করলে তখন ওই যুবতী বুঝতে পারে সে প্রতারিত হয়েছে। এরপর সেই ওই বন্ধ ঘর থেকে রবিবার ভোর বেলা বেরিয়ে বাইরে চলে আসে এবং জনৈক গৌরাঙ্গ দলুই(Gouranga Dalui) নামে এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়। তাকে ওই যুবতী সব ঘটনা জানালে সে তখন তাকে মানিকতলা থানায় নিয়ে যায়। পুলিশ ওই যুবতীর বয়ান অনুযায়ী মামলা দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত। যে ক্লাব ঘরে নিয়ে গিয়ে ওই যুবতীকে ধর্ষণ করা হয়েছিল সেই ঘরটি পুলিশ তদন্তের স্বার্থে সিল করে দিয়েছে। যুবতীর মেডিকেল টেস্ট করানো হয়েছে। ওই ক্লাবটির নাম ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন(Friend’s Association)। ওই বন্ধ ক্লাবের চাবি পলাতক কার্তিক দাস কি করে পেল বা পুলিশ তদন্ত করে দেখছে।

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু