রবিবারের সকালে খিদিরপুর ও লেকটাউনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবারের সকালে কলকাতা বন্দর এলাকাতে ম্যারাথনে পা মেলালেন কয়েক হাজার মানুষ। বন্দর এলাকাতে এই প্রথম এমন কোন উদ্যোগ বলে দাবি করলেন মেয়র কন্যা প্রিয়দর্শিনী হাকিম। মূলত প্রিয়দর্শনীর উদ্যোগের এই প্রতিযোগিতায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Gangully)। একদিকে যেমন শরীরচর্চার প্রয়োজনীয়তার কথা বলেন তেমনি অন্যদিকে কলকাতার এই আবহাওয়া ম্যারাথনের জন্য উপযুক্ত বলে প্রতিযোগীদের উৎসাহীত করেন সৌরভ।

বন্দরে লেখা আগের দুর্নাম ভুলে উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। এখানে এখন অনায়াসে আন্তর্জাতিক মানের ম্যারাথন আয়োজন করা যায়। একদিকে যেমন পরিকাঠামো তেমনি অন্যদিকে নানান ঐতিহ্যশালী এলাকার কথা মনে করিয়ে দেন মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। প্রতিযোগিতার উদ্বোধনে সস্ত্রীক ফিরহাদ হাকিমের পাশাপাশি উপস্থিত ছিলেন দেবাশীষ কুমার, স্থানীয় কাউন্সিলর দেবলীনা বিশ্বাস ও অন্যান্যরা। অন্যদিকে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের(Sree Bhumi Sporting Club) উদ্যোগে গোল্ড ম্যারাথন অনুষ্ঠিত হয় রবিবার।

রাজ্যের মন্ত্রী সুজিত বোস(Minister Sujit Bose) – এর উদ্যোগে রবিবাসরীয় সকালে লেকটাউন শ্ৰীভূমি থেকে সূচনা হয় ম্যারাথনের। উপস্থিত ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা, ঝুলন গোস্বামী , দাবারু দিব্যেন্দু বড়ুয়া ,বাবুন ব্যানার্জী , ফুটবলার আলভিটো।২১কিমি, ১০ কিমি, ৩ কিমি ক্যাটাগরিতে এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহন করেন প্রায় ৬০০০ হাজার মানুষ । এই অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চরমে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের