আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রেশন বণ্টন দুর্নীতিতে রহস্যের কেন্দ্রে ‘মেরুন ডায়েরি’

নিজস্ব প্রতিনিধিঃ টানা ২১ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর শুক্রবার ভোররাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবারেই তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। ৬ নভেম্বর পর্যন্ত তাঁর ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।  তাঁর ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করে ইডি।  তাঁকে ১০দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি । তবে এই রেশন দুর্নীতিতেও ডায়েরি যোগের উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মেরুন ডায়েরিতেই রহস্য লুকিয়ে আছে বলে দাবি ইডির।

আদালতে শুনানি চলাকালীন ইডির আইনজীবী বিচারককে এই মেরুন ডায়েরি দেখান। মন্ত্রীর আপ্তসহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে একটি মেরুন ডায়েরি উদ্ধার করা হয়েছে। বালু নামে ওই ডায়েরিতে আর্থিক লেনদেন, রেশন বণ্টনের হিসেব রাখা হত। কাকে, কত টাকা, কখন দেওয়া হয়েছে সব উল্লেখ রয়েছে ডায়েরিতে। কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে ডায়েরিতে উল্লেখ রয়েছে বলে দাবি ইডির।

২০২০ ও ২০২১ সালে  করোনাকালীন কেন্দ্রীয় সরকারের প্রেরিত রেশন দ্রব্য  খোলা বাজারে বিক্রি করা হয়েছে। এমপিজি রাইস মিল থেকে ১০০কেজি,৫০, কেজি, ২০কেজি করে চাল খোলা বাজারে বিক্রি করা হত। শ্রী হনুমান ৫, এস এস ক্রিয়েশন১২ সহ একাধিক ভুয়ো সংস্থা রয়েছে। যার শেয়ার হোল্ডারের তালিকায়  রয়েছেন মন্ত্রীর মেয়ে ও স্ত্রী। তাঁর স্ত্রী ও মেয়েকে সামনে রেখে বৃহত্তর ষড়যন্ত্র করা হয়েছে। রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের সঙ্গে তাঁর পরিবার যৌথভাবে ভুয়ো সংস্থাগুলিতে যুক্ত ছিলেন। এই সংস্থাগুলির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। জেরার সময় বাকিবুরের স্বীকারোক্তি, ঋণ হিসেবে টাকা গিয়েছে জ্যোতিপ্রিয়র কাছে সেই টাকা কোনওদিন ফেরত আসেনি। সেই স্বীকারোক্তি আদালতে তুলে ধরে ইডি। এমনকি ভুয়ো সংস্থাগুলির প্রচুর সিল, রাইটিং প্যাড উদ্ধার করা হয়েছে বলে আদালতে জানালেন ইডির আইনজীবী। পাশাপাশি ২০১৬সালে নির্বাচনে যে আয় ব্যয়ের হিসাব দেওয়া হয়েছে তাতে তাঁর স্ত্রীর সম্পত্তির উল্লেখ ছিল ৪৫ হাজার। এই কয়েকবছরে কিভাবে ৬কোটি হল তা নিয়ে প্রশ্ন তোলে ইডির। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি।

অভিযোগের প্রেক্ষিতে কিভাবে এই গ্রেফতার পাল্টা প্রশ্ন করেন  মন্ত্রীর আইনজীবী। সওয়াল জবাব শেষে তাঁকে ৬ নভেম্বর পর্যন্ত হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বিচারকের নির্দেশ অনুযায়ী, হেফাজতে থাকাকালীন বাড়ির খাবার পাবেন তিনি। প্রতিদিন ১ ঘণ্টা করে আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন। পাশাপাশি   ২৪ ঘণ্টার মধ্যে কম্যান্ড হাসপাতাল মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দেওয়া হয়।  সেই মেডিক্যাল বোর্ড তাঁর স্বাস্থ্যবিষয়ে নজর রাখবে।  এরপরেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক।  

উল্লেখ্য, তাঁর বর্তমান ও প্রাক্তন আপ্ত সহায়কদের মিলিয়ে তল্লাশি অভিযান চালায় ইডি। বর্তমানে তাঁর এক আপ্ত সহায়ক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন। তাঁকে জিজ্ঞাবাদ চলছে। তবে সব রহস্যের মূলে এই মেরুন ডায়েরি বলে ধারণা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এই ডায়েরি থেকেই রেশন দুর্নীতির সমস্ত তথ্য মিলবে বলেই আপাতত মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ