কলকাতা- লন্ডন সরাসরি বিমান, বৈঠক নবান্নে

ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোতেও সরাসরি বিমান পরিষেবা চালু করার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তা বাস্তবায়িত করতেই হয়ে গেল বৈঠক।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা (KOLKATA) থেকে লন্ডন (LONDON) সরাসরি বিমান পরিষেবায় (AIR SERVICE) উদ্যোগী রাজ্য সরকার। প্রসঙ্গত, কলকাতা- লন্ডন সরাসরি বিমান চালানোর পক্ষে একাধিক বার সওয়াল করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছিলেন, লন্ডন এবং ইউরোপীয় ইউনিয়নের (EUROPE UNION) বাকি দেশগুলির সঙ্গে সরাসরি স্থাপিত হতে বিমান পরিষেবা। ‌ মানে, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সরাসরি বিশ্বের যোগাযোগ। এইবার তাকে স্বাগত জানিয়েছিলেন অনেকেই। সেই প্রস্তাবনা বাস্তবায়িত করতেই বৈঠক হয়ে গেল নবান্নে (NABANNA)। একাধিক উড়ান পরিষেবার সংস্থার সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলকাতা থেকে সরাসরি ইউরোপীয় ইউনিয়নের দেশ গুলির সঙ্গে যোগাযোগব্যবস্থা স্থাপিত হলে শিল্পপতিদের আসতে সুবিধা হবে। লন্ডনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোতেও সরাসরি বিমান পরিষেবা চালু করার বার্তা দিয়েছিলেন তিনি। রাজ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার কথা বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার। শুধু বলাই নয় উদ্যোগীও হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে তা বাস্তবায়িত হওয়া সময়ের অপেক্ষা। আর বাস্তবায়িত করতেই হয়ে গেল বৈঠক।

সূত্রের খবর, কার্গো ব্যবস্থা বাড়ানো মেয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে। শুধুমাত্র কলকাতা নয়, রাজ্যের অন্য ২ বিমানবন্দর, বাগডোগরা- অন্ডাল বিমানবন্দরের কার্গো পরিষেবা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ সূত্রের খবর, বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করে তুলতে চাইছে রাজ্য। এই বিমানবন্দর থেকে দক্ষিণ- পূর্ব এশিয়ার দেশগুলিতে সরাসরি বিমান চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পর্যটন শিল্পের কথা মাথায় রেখেই রাজ্য সরকার বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে বাগডোগরা বিমানবন্দরকে।  এখানে বিমান পরিষেবা সরাসরি স্থাপন করা গেলে সমৃদ্ধ হবে দার্জিলিং ও উত্তরবঙ্গের পর্যটন শিল্প।

মনে করা হয়েছে মুখ্যমন্ত্রী এই স্বপ্নের পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশ্বের দরবারে রাজ্য এবং রাজ্যের দরবারে এসে দাঁড়াবে বিশ্ব।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!