যান্ত্রিক বিভ্রাটে থমকালো মেট্রোর দৌড়! ভোগান্তি যাত্রীদের

ঘটনাচক্রে এদিন থেকেই রাজ্যে কোভিডবিধি আরও কড়া ভাবে লাগু হয়েছে। তার জেরে মেট্রো রেলের এদিন থেকেই বন্ধ হয়েছে টোকেন ব্যবহারও। কেবলমাত্র স্মার্টকার্ড দিয়েই যাতায়াত করা যাচ্ছে মেট্রো রেলে। এদিন থেকে মেট্রো রেলেও ৫০ শতাংশ যাত্রী দিয়ে চলাচল করার কথা ছিল। কিন্তু বাস্তবে সেই ছবি মেট্রো রেলের কোনও স্টেশনেই দেখা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের প্রথম কাজের দিনই কলকাতার বুকে ধাক্কা খেল মেট্রোরেল পরিষেবা। যার ফলে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের। আর তাও একটি ঘটনা ঘটেনি, ঘটেছে দুটি ঘটনা। ফলে কর্মব্যস্ত দিনে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হয়েছে মেট্রো রেলের যাত্রীদের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পার্ক স্ট্রিট থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনের মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। ট্রেন পরিষেবা মিলছে শুধুমাত্র কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত।

জানা গিয়েছে, এদিন দুপুর ১টা নাগাদ শোভাবাজার মেট্রো স্টেশনে কবি সুভাষ গামী একটি মেট্রোর রেক খারাপ হয়ে যায়। দীর্ঘক্ষণ সেটি শোভাবাজারে দাঁড়িয়ে থাকার পরে খুবই ধীর গতিতে গিতিশ পার্ক স্টেশন অবধি যেতে সক্ষম হয়। এরপরে ওই রেকটি থেকে সব যাত্রীদের নামিয়ে দেওয়া হয় গিরিশ পার্ক স্টেশনে। আবার ওই সময়েই বরানগর স্টেশনে দক্ষিণেশ্বরগামী একটি ট্রেন আটকে যায় থার্ড লাইন থেকে বিদ্যুৎ টানতে না পারার কারনে। সব মিলিয়ে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা থমকে যায়। আর তার জেরেই বছরের প্রথম কাজের দিনেই ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।

ঘটনাচক্রে এদিন থেকেই রাজ্যে কোভিডবিধি আরও কড়া ভাবে লাগু হয়েছে। তার জেরে মেট্রো রেলের এদিন থেকেই বন্ধ হয়েছে টোকেন ব্যবহারও। কেবলমাত্র স্মার্টকার্ড দিয়েই যাতায়াত করা যাচ্ছে মেট্রো রেলে। এমন পরিস্থিতিতে সংক্রমণের ভয় নিয়েই কাজে বেরনো সাধারণ মানুষ মেট্রোয় যাতায়াতের দিকেই বেশি ঝুঁকেছেন। কিন্তু এমন গুরুত্বপূর্ণ দিনে শহরের লাইফলাইনের একাংশ বিকল হয়ে পড়ায় চূড়ান্ত সমস্যায় পড়তে হল যাত্রীদের। তবে এদিন থেকে মেট্রো রেলেও ৫০ শতাংশ যাত্রী দিয়ে চলাচল করার কথা ছিল। কিন্তু বাস্তবে সেই ছবি মেট্রো রেলের কোনও স্টেশনেই দেখা যায়নি। কার্যত আর পাঁচটা দিনের মতোই মেট্রো বাদুড়ঝোলা ভিড় নিয়েই দৌড় দিয়েছে কোভিডবিধি শিকেয় তুলে।

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

ধন্য অধ্যবসায়! ৪১৩ দিন ধরে দণ্ডি কেটে অমরনাথে পৌঁছলেন উত্তরপ্রদেশের ভক্ত

টমেটো দিয়ে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার, গাড়ি উল্টোতেই পর্দাফাঁস

মাত্র তিন মাসের ব্যবধানে ফের রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে ,উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

মুম্বইয়ে ১৮.২৯ কোটি টাকায় আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-অনুষ্কা

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল নিম্ন আদালত