দিল্লিতে আটক পরিযায়ীদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে? শাহি মন্ত্রকের জবাব তলব হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভিনরাজ্যে গিয়ে বারবার বিপাকে পড়ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই মুহূর্তে ওড়িষায় আটকে রয়েছেন ১৬ জন শ্রমিক। তাঁরা সকলেই পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা। এরকম ঘটনা সারা ভারত জুড়েই ঘটছে। সাম্প্রতিক সময়ে বহুবার এমন হয়েছে যে বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে হয়রানি করা হয়েছে। শুধু তাই নয় দীর্ঘদিন অবৈধ আটক করে রাখার ঘটনাও ঘটেছে।

সম্প্রতি দিল্লি থেকে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক। প্রশ্ন উঠছে তাঁদের কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে? এই বিষয়ে বিস্তারিত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট চেয়েছে কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের অবস্থান সম্পর্কে জানতে বঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লির সঙ্গে সমন্বয় রাখার নির্দেশ দিয়েছে আদালত। মনোজকেও বলা হয়েছে যাবতীয় বিষয় জেনে সামগ্রিকভাবে আদালতে একটি রিপোর্ট জমা দিতে। এই বিষয়ে পরবর্তী শুনানি হবে বুধবার কলকাতা হাই কোর্টে।

দিল্লিতে বেশ কিছু পরিযায়ী শ্রমিককে আটকে রাখার অভিযোগ উঠেছে কিছুদিন আগে। তাঁদের পরিবারের বক্তব্য, শ্রমিকরা সকলেই বাংলার বাসিন্দা, কিন্তু তাঁদের দাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশি বলে। দিল্লিতে আটক করার পর অভিযোগ ওঠে যে পরিযায়ীদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে মামলা দায়ের হয় হাই কোর্টে।বৃহস্পতিবার আদালতের সামনে মামলাকারীর আইনজীবী জানান, পরিযায়ী শ্রমিকদের মধ্যে একটি পরিবার রয়েছে। সেখানে মা-বাবার সঙ্গে রয়েছে একটি আট বছরের শিশুও। শুনানি হয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। কেন্দ্রের কাছে রিপোর্ট চেয়েছেন তাঁরাই।

এদিকে আরও একটি মামলা হাই কোর্টে উঠেছিল। পেটের টানে ভিনরাজ্যে গিয়ে কার্যত বিপাকে পড়তে হয়েছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ১৬ জন পরিযায়ী শ্রমিককে। ওড়িশায় তাঁরা আটকে রয়েছেন বাংলাদেশি সন্দেহে। ওড়িশার মামলাটির ক্ষেত্রে হাই কোর্টের রায় ছিল এই বিষয়ে ওড়িশার মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সমাধান করবেন বাংলার। তাঁদের আটকে রাখার কারণ, কী অভিযোগে আটকে রাখা হয়েছে, কোনও অভিযোগ দায়ের করা হয়েছে কিনা, আটক করার পরে পরিযায়ী শ্রমিকদের কোথায় রাখা হয়েছে, তাঁদের সঙ্গে কোনও খারাপ আচরণ করা হচ্ছে কিনা এই সব প্রশ্ন মুখ্যসচিবকে করার পরামর্শ দেয় আদালত। সেই জবাব কোর্টে দাখিল করলে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিচারপতির বেঞ্চ।।

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন