‘‌আমরা ভারতীয়’‌, এসআইআর আবহে রাজপথে জাতীয় পতাকা হাতে ঈদ ধর্মাবলম্বীরা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শনিবার ঈদ–উল–ফিতর, খুশির ঈদ! ইসলাম ধর্মাবলম্বী মানুষের সবচেয়ে বড় উৎসব। মহানগরীতে ঈদের সবচেয়ে বড় জমায়েত ও নামাজ পাঠ হয় সকালে রেড রোডে। নামাজ পাঠ করালেন নাখোদা মসজিদের ইমাম মহম্মদ শফিক। ঈদের শুভেচ্ছা জানাতে রেড রোডে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী জাভেদ আহমেদ খান প্রমুখ। রাজ্যবাসীকে ইদের শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এখানেই এক বিরল ছবি দেখা গেল। এসআইআর আবহে যা কার্যত তাৎপর্যপূর্ণ।

এদিকে পবিত্র ঈদ–উল–ফিতরের আনন্দে মেতে উঠল গোটা দেশ। এই আবহেই ময়দানে বিপুল সংখ্যক মুসলিম ধর্মাবলম্বী মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ পাঠ করেন। সকাল থেকেই ছিল উৎসবের আমেজ ও ভ্রাতৃত্বের বার্তা। সকলের সঙ্গে দাঁড়িয়ে ইদের নামাজ পাঠ করেন সংখ্যালঘু মানুষজন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি এবং মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। ঈদের এই পবিত্র দিনে ধর্ম–বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে মিলন ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়ে, যা একতার এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরে। তাহলে বিরল দৃশ্য কী?‌ আজ রেড রোডে দেখা গেল ঈদের নামাজ পাঠ করতে যাওয়ার সময় সংখ্যালঘু মানুষজনের হাতে ‘‌জাতীয় পতাকা’‌। যা ডান–বাম দু’‌দিক নেড়ে এগিয়ে চলেছেন তাঁরা।

অন্যদিকে এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে আজ রেড রোডে বেশ কয়েকজন সংখ্যালঘু মানুষজন হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে হেঁটে চললেন। আর মুখে বললেন, ‘‌আমরা ভারতীয়’‌।

এছাড়া আজ রেড রোডে ঈদের নামাজে এসে এসআইআর নিয়ে সুর সপ্তমে তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরে নাম কাটা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, এসআইআর নিয়ে যে লড়াই তিনি শুরু করেছেন সেটা অব্যাহত থাকবে। আর মঞ্চ থেকে ঐক্য এবং সম্প্রীতির বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনও দেখা গেল হাতে জাতীয় পতাকা নিয়ে ঈদ পালন করতে রাজপথে হেঁটে আসছেন সংখ্যালঘু ধর্মাবলম্বীরা। এসআইআর আবহে এই দৃশ্য কলকাতার বুকে সত্যিই বিরল।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের