দক্ষিণ কলকাতার নামী স্কুল থেকে নিখোঁজ ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্কুল থেকে নিখোঁজ পড়ুয়া। সাউথ পয়েন্ট হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। সোমবার নিত্যদিনের মত স্কুলে গিয়েছিল ওই ছাত্রী। তবে ছাত্রীর বাবা স্কুল থেকে আনতে গিয়ে দেখেন মেয়ে নেই। ইতিমধ্যেই গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছেন পড়ুয়ার মা-বাবা।

জানা গিয়েছে, শহরের সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। স্কুলের সিসিটিভি ফুটেজে সোমবার বিকেল ৫টায় মেয়েটিকে স্কুল থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। তারপর থেকেই খোঁজ মিলছেনা ছাত্রীর।  স্কুলের গাফিলতির অভিযোগ তুলেছেন ছাত্রীর পরিবার। কেন তাঁকে একা বেরোতে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন করেছেন তাঁরা।

যদিও গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষ। তাঁদের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, প্রতিদিন ছাত্রীর মা বা বাবা স্কুলে ছাড়তে ও নিতে আসেন। দেরিতে ছুটি হলেও ভেতরে অপেক্ষা করে ছাত্রীটি। সোমবার তাঁর বাবা স্কুলে গিয়ে দেখেন সে নেই।

নিখোঁজ ছাত্রীর বাবা আলিপুর আদালতের আইনজীবী।  পারিবারিক কোন শ্ত্রুতার জেরে বা অপহরণের কারণও এড়ানো যাচ্ছেনা।  যদিও সিসিটিভি ফুটেজ দেখার পাশপাশি তাঁর সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী