কেরলের নাম বদলে সায় মোদি সরকারের, কেন্দ্রের দ্বিচারিতাকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : কেরালার নাম বদলে কেরলম রাখায় অনুমোদন দিয়েছে মোদি সরকার। এরপরেই বাংলার সঙ্গে দ্বিচারিতা করার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  কেরালায় বিজেপি এবং সিপিএমের ‘যোগের’ কারণেই নাম পরিবর্তন সম্ভব হয়েছে। বাংলাতে দীর্ঘদিন ধরে বলা সত্ত্বেও নাম পরিবর্তন হচ্ছে না।

কেরালার নাম পরিবর্তনে অনুমোদন মেলার পরেই তিনি প্রশ্ন তুলেছেন, বার বার বলা সত্ত্বেও পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নয় কেন? এখানেই কেরালার বাম সরকার ও কেন্দ্র সরকারের যোগ রয়েছে। সেটা এই কাজেি স্পষ্ট বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলা বিরোধী বলে বাংলার নাম পরিবর্তন করতে চাইছে না। বাংলার মণীষিদের অসম্মান করে। আমরা সকলকেই ভালবাসি। কিন্তু ওরা বাংলার বিরোধী তা স্পষ্ট হয়ে গেল। সব রাজ্যের নাম বদল হয় তাহলে বাংলার নাম বদল হচ্ছে না কেন? এখানেও বাম আর বিজেপির সেটিং এর কথা বলেছেন। প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বার বার বলা হয়েছে বিধানসভায় ২ থেকে ৩ বার বাংলা পাস করানো হয়েছে। ভোটের সময় এই রাজ্যকে বাংলা বলা হয়। কিন্তু তা দেওয়া হচ্ছে না। 

২০২৪ সাল থেকে বাংলার নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হচ্ছিল। বলা হয়েছিল পশ্চিমবঙ্গ নাম বদলে সব ভাষাতেই ‘বাংলা’ লেখা হোক। বিদেশ মন্ত্রকের তরফে যুক্তি দিয়ে বলা হয়েছিল, বাংলাদেশের সঙ্গে রাজ্যের প্রস্তাবিত নাম প্রায় একরকম হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত কেন্দ্রের সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়নি। কিন্তু কেরালায় নাম বদলে অনুমোদন মিলে গিয়েছে। এতেই দ্বিচারিতার অভিযোগ মুখ্যমন্ত্রীর। কেরালায় বিধানসভা নির্বাচনের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

কেরালাকেন্দ্রের কাছে রাজ্যের নাম আনুষ্ঠানিকভাবে কেরলম-এ পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল। বিধানসভার এই প্রস্তাবের পরেই মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই নাম পরিবর্তনে সম্মতি জানায়। 

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

গুরুপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

মহাদেবের দর্শনে শ্রাবণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা, জেনে নিন কোন রাজ্যে কিভাবে যাবেন?

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক