স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন সাড়ে ৯ লক্ষ

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য চলতি শিক্ষাবর্ষে আবেদন জমা পড়ল সাড়ে ৯ লক্ষেরও বেশি। খবর উচ্চশিক্ষা দফতর সূত্রে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চ শিক্ষায় দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের(Students) আর্থিক সুরাহা দিতে চালু হয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ(Swami Vivekananda Merit Cum Means Scholarship)। দিন দিন এই স্কলারশিপের জনপ্রিয়তা যে বাড়ছে সেটা তা বলে দিচ্ছে এই প্রকল্পের জন্য জমা পড়া আবেদনের সংখ্যা দেখে। রাজ্যের উচ্চশিক্ষা দফতরের(Education Department) হিসাব অনুযায়ী ২০২২-২৩ শিক্ষাবর্ষে এই স্কলারশিপের জন্য পারয়া সাড়ে ৯ লক্ষ পড়ুয়া আবেদন করেছে এখনও পর্যন্ত। এই আবেদনের(Application) সংখ্যা গত শিক্ষাবর্ষের তুলনায় অনেকটাই বেশি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যোগ্যতামানের নম্বর কমিয়ে দেওয়ায় এবারে আরও অনেক পড়ুয়া এই স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ পেয়েছে। উচ্চ মাধ্যমিক থেকে একেবারে স্নাতকোত্তরস্তর পর্যন্ত এই স্কলারশিপের জন্য এখন আবেদন করা যাচ্ছে। তবে এই স্কলারশিপের জন্য শুধু মেধাবী হলেই চলবে না, আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ বা তার কম হতে হবে। সেই সঙ্গে এতদিন এই স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে শেষ পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক ছিল। কিন্তু এখন তা কমিয়ে ৬০ শতাংশ করা হয়েছে।

আরও পড়ুন পূর্ব ভারতে প্রথম, মধ্যমগ্রাম হাসপাতালে নার্সের দায়িত্ব পালনে রোবট

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, নতুন আবেদনকারী এবং পুনর্নবীকরণ, এই দুই ভাগে ভাগ করে দেওয়া হয়। উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তরের আবেদনকারীদের জন্য ১ হাজার টাকা এবং স্নাতকোত্তরের জন্য ২ হাজার টাকা করে দেওয়া হয়। উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি শিক্ষাবর্ষে এই স্কলারশিপের জন্য নতুনভাবে আবেদন করেছেন ৪ লক্ষ ৩৬ হাজারের বেশি পড়ুয়া। পুনর্নবীকরণের আবেদন জমা পড়েছে সাড়ে ৪ লক্ষের বেশি। নতুন আবেদনের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলা। এই জেলা থেকে ৪১ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। কলকাতা থেকে আবেদন জমা ৩৯ হাজারের বেশি। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে যথাক্রমে ৩৪ হাজার ৮০০ এবং ৩৫ হাজারের বেশি। পুনর্নবীকরণের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলা থেকে ৪৩ হাজারের বেশি ও পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ৪১ হাজারের বেশি আবেদন জমা পড়েছে বলে সূত্রে জানা গিয়েছে।

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

পিঠে-পুলি তো অনেক খেয়েছেন, এবার শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের চিজকেক, রইল রেসিপি

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা