কিশোরীর চোখ ঢাকা দেখে এগিয়ে গেলেন অভিষেক, দিলেন চিকিৎসার আশ্বাস

সমস্যার কারণে একটি চোখ ঢাকা ছিল বালিকার। কী হয়েছে জানতে চেয়ে তার কাছে নিজে থেকেই এগিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

Share:

নিজস্ব প্রতিনিধি: সমস্যার কারণে একটি চোখ ঢাকা ছিল বালিকার। কী হয়েছে জানতে চেয়ে তার কাছে নিজে থেকেই এগিয়ে গেলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তারপর দিলেন চিকিৎসার আশ্বাস। শুক্রবার শুক্রবার আমতলায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে ওই নাবালিকার সঙ্গে কথা বলেন অভিষেক।

চোখে সমস্যা হলে প্রতিদিনের জীবনে কতটা অসুবিধার সম্মুখীন হতে হয়, তা তিনি নিজের অভিজ্ঞতায় জানেন। দীর্ঘ ছ’ বছর ধরে নিজে চোখের সমস্যায় ভুগেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷  শুক্রবার আমতলায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অনুষ্ঠান থেকে বেরোনোর পথে নিজের সামনে ছোট্ট একটি মেয়ের চোখে বিশেষ ধরনের চশমা দেখেন সাংসদ। চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর বাঁদিকের চোখের চশমার কাঁচটি পুরোপুরি ঢাকা৷ এরপর নিজেই এগিয়ে গিয়ে যান তার কাছে। জানতে চান সমস্যার কথা। সাংসদকে ওই ছাত্রী এবং তাঁর অভিভাবক জানান, ডান দিকের চোখে সমস্যা রয়েছে৷ তাই চিকিৎসকের পরামর্শেই এই ধরনের চশমা পরে থাকতে হয় তাকে৷ ওই ছোট মেয়ের কথা শুনে এরপর সাংসদ নিজেই চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করে দিতে উদ্যোগী হন। ছাত্রীর অভিভাবকের নাম, ফোন নম্বরও নিয়ে নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই ছাত্রীর চোখের উন্নত চিকিৎসার ব্যবস্থা করানোর আশ্বাস দেন তিনি।

চোখের বিষয়ে নাবালিকাকে পরামর্শও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ওই ছাত্রীকে বলেন, ‘তুমি দুটো চোখই ব্যবহার করবে৷ তা না হলে একটা চোখে বেশি চাপ পড়বে৷’ সাংসদের তরফে এমন সহযোগিতার আশ্বাস পেয়ে খুশি ওই ছাত্রী এবং তার পরিবার।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর