চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে আতঙ্কে মানুষ‌, জরুরি সাংবাদিক বৈঠক অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে রবিবার জরুরি সাংবাদিক বৈঠক ডাকলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে চূড়ান্ত ভোটার তালিকায় বহু ভোটারের নাম নেই বলে অভিযোগ। এমনকী বৈধ ভোটার বলেই দাবি করা হয়েছে মানুষজনের পক্ষ থেকে। তা সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই বলে অভিযোগ। আবার অনেকের নামের পাশেও লেখা আছে ‘আন্ডার অ্যাজুডিকেশন’। এই আবহে মানুষের পাশে দাঁড়াতে আজ বিকেলে তৃণমূল ভবন থেকে বার্তা দেবেন দলের লোকসভার দলনেতা। সাংবাদিকদের মাধ্যমে মানুষজনের কাছে বার্তা দেবেন অভিষেক বলে সূত্রের খবর। আর এখন সেই বার্তার দিকে তাকিয়ে আছেন বাদ পড়া ভোটাররা। কারণ অভিষেক এসআইআর হয়রানির সময়ই বলেছিলেন, ‘‌বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। কেউ আতঙ্কিত হবেন না। ভরসা রাখুন।’‌

 

অন্যদিকে বিজেপি নেতাদের দেড় কোটি নাম বাদ দেওয়ার ‘টার্গেট’ কি ঘুরপথে পূরণ করছে নির্বাচন কমিশন? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে বাংলা জুড়ে। নিয়ম মেনে শুনানিতে হাজির হয়ে সব নথি জমা দিয়েও চূড়ান্ত তালিকায় নাম ওঠেনি এমন অভিযোগও সামনে এসেছে। তবে এসআইআর এবং চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে আজ সব প্রশ্নের জবাব দেবেন ডায়মন্ডহারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ। মানুষ যাতে এখন আতঙ্কিত না হন এবং কোনও ভুল পদক্ষেপ না নেন তার জন্যই এই সাংবাদিক বৈঠক বলে সূত্রের খবর।

এছাড়া নির্বাচন কমিশন জানিয়েছে, প্রকাশ হওয়া প্রথম দফার চূড়ান্ত তালিকা বলছে, রাজ্যের মোট ভোটার সংখ্যা এখন ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। তার মধ্যে ১ লক্ষ ৮৮ হাজার ৭০৭ জন নতুন ভোটার। আবার ‘ফর্ম ৬’ পূরণ করে তালিকায় যুক্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন। বাকিরা ‘ফর্ম ৮’ পূরণ করে তালিকায় যুক্ত হয়েছেন। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান হল, খসড়া তালিকা থেকেও প্রায় সাড়ে ৫ লক্ষ নাম বাদ যাওয়া। কীসের ভিত্তিতে বা কাদের আপত্তিতে তা করা হল?‌ এই প্রশ্নের জবাব মেলেনি। তবে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের আবার ৬ নম্বর ফর্ম পূরণের সুযোগ থাকছে। আজ বিকেল সাড়ে ৪টে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেটাই দেখার।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?