ভারত সরকার নতুন আইন এনে ১ মাসের মধ্যে ধর্ষণকারীদের ফাঁসি দিক : দেব

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত সরকার এখনই এই ধর্ষণ নিয়ে বিশেষ বিল এনে কড়া শাস্তির ব্যবস্থা করুক ধর্ষণকারীদের বিরুদ্ধে। ১ মাসের মধ্যে ধর্ষণকারীদের ফাঁসির জন্য ভারত সরকার বিশেষ বিল তৈরি করুক। আরজি কর কাণ্ডে এবার মুখ খুললেন অভিনেতা ও সাংসদ দেব(Dev)। তিনি বলেন গত ১৪ দিনে ১৪০০ গোটা দেশে ধর্ষণ হয়েছে। যারা এই অপরাধ ঘটাচ্ছে তারা ভয় পাচ্ছে না। তাই এই ঘটনা এই জঘন্য অপরাধ রুখতে কড়া আইন প্রণয়ন প্রয়োজন। দেবের দাবি, ভারত সরকার রাতারাতি নোট বন্দি করতে পারেন, ২০০০ টাকার নোট বাতিল করে তা নিয়ে নিতে পারেন, ইডির হাতে বাড়তি ক্ষমতার দেওয়ার জন্য বিশেষ বিল আনতে পারেন। তাহলে এই জঘন্য ধর্ষণের অপরাধ বন্ধ করতে কেন অতি দ্রুত রাতারাতি বিল বা আইন প্রণয়ন করছে না ভারত সরকার? কেন্দ্রে থাকা বিজেপি সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দেন দেব।

তার বক্তব্য, গত ১৪ অগস্ট মধ্যরাতে যেভাবে মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল স্বাধীনতার পর এই রকম এত বৃহৎ আন্দোলন আর হয়েছে কিনা তার জানা নেই। তবে সাধারণ মানুষ তথা মহিলাদের নিরাপত্তার জন্য যে প্রতিবাদ শুরু হয়েছে যত সময় যাচ্ছে সেই আন্দোলনকে রাজনৈতিক বিভিন্ন নেতারা নানাভাবে দখল করার চেষ্টা করছে। এতে আন্দোলনের যে চিত্র তা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আন্দোলন তখনই সার্থকতা রূপ পাবে যখন অফিসের একজন মহিলা থেকে শুরু করে মধ্যরাতে রেল ব্রিজ দিয়ে হেঁটে যাওয়া কোন একজন যুবতী কোন ভয় পাবে না। যারা ভবিষ্যতে মেয়েদের প্রতি এই ধরনের অপরাধ ঘটানোর চেষ্টা করবে তাদের অপরাধ প্রমাণ হওয়ার পর এক মাসের মধ্যে ফাঁসি দিলে তবেই এই ধরনের জঘন্য অপরাধ রোখা সম্ভব হবে। ধর্ষণকারীরা ভয় পাচ্ছে না তাই এই ধরনের ঘটনা ঘটছে। তাই গোটা ভারতবর্ষের নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে গর্জে ওঠে দেবের কণ্ঠস্বর। তিনি বলেন, জঘন্য এই অপরাধের ঘটনা কখনো রাজস্থান তো, কখনো মহারাষ্ট্র কখনো অসম না হলে, কখনো বর্ধমানে ঘটছে প্রতিদিন। প্রতিদিন একাধিক ভিডিও ছড়িয়ে পড়ছে সর্বত্র। আমার কাছেও সেই ভিডিও (Video)আসছে। এই জঘন্য অপরাধ রুখতে তিনি কোনদিন রাজনৈতিক কোনো মন্তব্য করেননি।

কিন্তু আজ প্রকাশ্যে রাজনৈতিকভাবে তার বিবৃতি এখনই কেন্দ্র ধর্ষণ রুখতে রাতারাতি করা আইন প্রণয়ন করুক। দেবের এই দাবি কেন্দ্রের কাছে এবং দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির(PM Narendra Modi) কাছে। তিনি বলেন প্রথম দিন থেকে যে আন্দোলন শুরু হয়েছে তার প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। এর আগে তিনি তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জঘন্য অপরাধের বিরুদ্ধে খুব উপড়ে দিয়েছিলেন। প্রতিবাদ জানিয়েছিলেন। এবার শনিবার রাস্তায় নামলেন তিনি এবং ধর্ষণকারীদের রুখতে ১ মাসের মধ্যে ফাঁসির নয়া আইন প্রণয়নের দাবিতে নিজের কণ্ঠস্বর জোরালো করলেন।

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের