মসলিনের পোশাক এবার পুজোয় নয়া ট্রেন্ডিং ফ্যাশন

Share:

নিজস্ব প্রতিনিধি : দোরগোড়ায় পুজো। হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই ঢাকে পড়বে কাঠি। ইতিমধ্যে গণেশপুজোর মাধ্যমেই শুরু হয়ে গিয়েছে পুজোর মরশুম। এখন চারদিকে পুজো পুজো গন্ধ। এখন ভিড় জমছে কেনা কাটায়। পুজো মানেই বিকিকিনি। নতুন জামা-জুতো থেকে শুরু বিভিন্ন ঘরের জিনিসও এই সময়ে অনেকে কেনেন। এবারের পুজোয় নয়া ট্রেন্ডিং ফ্যাশন মসলিন। একটা ছোট্ট আংটির মধ্যে দিয়েই গলে যেতে পারে একটি শাড়ি। মিহি সুক্ষ্ম সুতোর বুনন এই মসলিন। ব্রিটিশ আমলেই অতীতের পাতায় হারিয়ে গিয়েছিল এই বস্ত্রশিল্প। এবার পুজোতে সেই বস্ত্রশিল্পকেই তুলে আনা হচ্ছে।

মহিলাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে মসলিনের রেডিমেড পোশাক। মসলিনের শআড়ি তো থাকেই,  মসলিনের কাপড়ে তৈরি হ্যান্ডপ্রিন্ট বা ব্লকপ্রিন্ট করা সালোয়ার কামিজ কিংবা কুর্তি, স্কার্ট, পালাজো ও টপের সম্ভার এখন সর্বত্র। পাশাপাশি রয়েছে কো-অর্ডস, স্যুট, হল্টার, শ্রাগের মতো পোশাকও। শুধু মহিলারাই নয়, পুরুষরা সমান তালে তাল মেলাচ্ছেন। মসলিনের তৈরি পাঞ্জাবি, কুর্তি এবং জামা বিক্রি হচ্ছে মার্কেটে।

ঢাকা, মুর্শিদাবাদ, শান্তিপুর, মালদা, এবং হুগলিতে মসলিনের আঁতুরঘর হিসেবে পরিচিত ছিল। দুশো বছর আগেও ঢাকাই মসলিনই বিশ্বের সব থেকে দামি কাপড় ছিল। বর্তমানে মুর্শিদাবাদে এই মসলিন ফিরেছে। গত কয়েক বছর ধরে মসলিন নিয়ে কাজ চলছে। মহিলাদের টপ, কুর্তি, বেবিসুটো বানানো হচ্ছে। মেয়েদের জামার পাশাপাশি ছেলেদের কুর্তি, পাঞ্জাবির চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। মসলিনের কাপড়ের মানের উপর দাম নির্ভর করে। সবথেকে ভালো মসলিনের শার্টের দাম প্রায় ১২০০টাকা। এক একটি মসলিন শার্ট তৈরি করতে সর্বনিম্ন ৩২০-৩৫০টাকা খরচ পড়ে।

চলতি বছরের পুজোতে মসলিনের পোশাকের কদর বেড়েছে। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের প্রকল্প আধিকারিক জানিয়েছেন, ফ্যাশনেবল সব ড্রেসই এখন ট্রেন্ডে। হ্যান্ডপ্রিন্ট-ব্লকপ্রিন্ট সবটাই পছন্দের। মসলিনের কাপড়ের উপর আলাদা সুতোর নকশা, ছেলেদের পাঞ্জাবি ও কুর্তার চাহিদা ছিল। মসলিনের কাপড় যত পাতলা হয়, তত দাম বেশি হয়। প্রতি মিটার ৩০০ কাউন্ট মসলিনের দাম ৫৫০-৬০০ টাকা। ২০০ কাউন্ট মসলিনের দাম ১০০ টাকা কম। এই মসলিনে সালোয়ার কামিজ এবং মেয়েদের রেডিমেড পোশাক ভালো তৈরি হচ্ছে।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?