ব্যবসায়ীর মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য

লাউডন স্ট্রিটের এক বহুতলের সামনে থেকে উদ্ধার হল এক ব্যবসায়ীর দেহ। শুক্রবার সকালে স্থানীয়রা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি:  কলকাতার(kolkata) লাউডন স্ট্রিটের এক বহুতলের সামনে থেকে উদ্ধার হল এক ব্যবসায়ীর রক্তাক্ত দেহ। শুক্রবার সকালে এক অস্বাভাবিক শব্দ পেয়ে ওই আবাসনের কাছে ছুটে যান স্থানীয়রা। গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মুকেশ খেমখা। তিনি পেশায় ব্যবসায়ী। আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। থাকতেন কলকাতার(kolkata)  লাউডন স্ট্রিটের একটি বহুতল বিলাসবহুল আবাসনের ১২ তলায়। শুক্রবার সকালে অস্বাভাবিক আওয়াজ পেয়ে মুকেশের আবাসনের সামনে ছুটে যান আশপাশের লোকজন। আবাসনের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের দাবি, লাউডন স্ট্রিটের বহুতলের ১২ তলা থেকে এদিন ঝাঁপ দিয়েছেন মুকেশ। মৃত ব্যবসায়ীর পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ওজন কমানোর চেষ্টা করছিলেন মুকেশ। কিন্তু কোনও কিছুতেই ওজন কমছিল না। ফলে গত তিনমাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যবসায়ী। আর তার জেরে এই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। নমুনা সংগ্রহের জন্য ডাকা হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞ দলকে। একইসঙ্গে ঘটনা বুঝতে ওই চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। মানসিক অবসাদে আত্মহত্যা না কি মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘ঘর পরিষ্কার করতে পারেন না?’, শ্রদ্ধার নাচের ভিডিও নিয়ে হাসাহাসি, কী জবাব নায়িকার?

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী

প্রকাশ্য রাস্তায় দাম্পত্য কলহ, স্ত্রীর হাতে চড় খেয়ে কান্নাকাটি স্বামীর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস! পুলিশের জালে অভিযুক্ত যুবক

কেরলমের বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনা, চলন্ত রাইড ভেঙে আহত ৫

কেনিয়ার স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় পুড়ে ছাই ১৬ ছাত্রী

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব,’ হুঁশিয়ারি সিদ্দারামাইয়ার

পাহাড়ে পড়ুয়াদের জন্য বিশেষ ট্রেন চালু, যানজট মোকাবিলায় উদ্যোগী ডিএইচআর

৮৮ দিন পর ইরানে ফিরল ইন্টারনেট পরিসেবা, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা বহাল