উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে বিশেষ দল গঠন নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি : টানা কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গে যেখানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, সেখানে বৃষ্টিতে সমস্যায় পড়েছেন উত্তরবঙ্গবাসী প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ গ্রহণ করেছে  রাজ্য সরকার। ৫ আইএএস অফিসার সহ ৮ জনের বিশেষ দল গঠন করেছে নবান্ন। উত্তরবঙ্গে বর্তমানের পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর হয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

জানা গিয়েছে, নবান্নের পক্ষ থেকে তৈরি করে দেওয়া দলে রয়েছেন দুই দফতরের ৩ জন চিফ ইঞ্জিনিয়ারও।  ৫ জন আইএএস অফিসার। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব দুশান্ত নারীয়ালার নেতৃত্বাধীন এই দলে রয়েছেন কৃষিসচিব ওঙ্কার সিং মিনা, পঞ্চায়েত সচিব পি উলগানাথান, ডাব্লিউবিএসইডিসিএল-এর ডাইরেক্টর (এইচআর) অভিজিৎ লাটুয়া, স্বাস্থ্য দফতরের সচিব শুভাঞ্জন দাস।

পাশাপাশি এই দলে রয়েছেন, জনস্বাস্থ্য কারিগরি দফতরের উত্তরবঙ্গের দায়িত্বে থাকা চিফ ইঞ্জিনিয়ার এবং সেচ দফতরের দুই চিফ ইঞ্জিনিয়ার। বৃহস্পতিবারই এই দলটি উত্তরবঙ্গে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে পারে। পরিস্থিতি মোকাবিলা করতে কী ব্যবস্থা নিতে হবে, কীভাবে কাজ এগোবে সবটাই আলোচনা হবে পরিস্থিতি বিচার করে।

বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের সব জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে জনজীবনে। প্রবল বৃষ্টির কারণে তিস্তার জল বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যেসময়স্ত ব্যবস্থা নেওয়া, তা নিতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই দল গঠন করে দ্রুত উত্তরবঙ্গে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক ও তার ছেলে

এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল রুপো, সস্তা সোনাও, মূল্যবান ধাতুগুলির দাম এখন কত?

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র