পাঁচদিনের মাথায় ফের নবান্নের কাছে উল্টে গেল ট্যাঙ্কার

এক সপ্তাহের ব্যবধানে ফের একই জায়গায় উল্টে গেল ছাই বোঝাই ট্যাঙ্কার। দ্বিতীয় হুগলি সেতুর কাছেই কোনা এক্সপ্রেসওয়েতে ফের উল্টে গেল ছাই বোঝাই ট্যাঙ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি: এক সপ্তাহের ব্যবধানে ফের একই জায়গায় উল্টে গেল ছাই বোঝাই ট্যাঙ্কার। দ্বিতীয় হুগলি সেতুর কাছেই কোনা এক্সপ্রেসওয়েতে ফের উল্টে গেল ছাই বোঝাই ট্যাঙ্কার। যদিও এই দুর্ঘটনায় বড়সড় কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার ভোরে টোল প্লাজার দিকে আসার পথেই এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ভোররাতে রাস্তা ফাঁকা থাকার জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তিনটি হাইড্রাক্রেনের সাহায্যে প্রায় দু’ঘন্টার বেশি চেষ্টায় পুলিশ সেটিকে উদ্ধার করে। এই কারণেই নবান্নের কাছে কলকাতামুখী রাস্তাটিকে বন্ধ রাখা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে ক্যারি রোড দিয়ে কলকাতার দিকে আসছিল ছাইবোঝাই ওই ট্যাঙ্কারটি। নবান্নের সামনে নিয়ন্ত্রণ হারিয়েই উল্টে যায় ট্যাঙ্কারটি। সেসময় ট্রাফিক পুলিশ তৎপর হয়ে ট্যাঙ্কারের চালককে উদ্ধার করে। যদিও সামান্য চোট পেলেও প্রাণে বেঁচে যান ট্যাঙ্কারের চালক।

ঠিক এইভাবেই গত ১৮ ডিসেম্বর ছাইবোঝাই ট্যাঙ্কার উল্টে যায় নবান্নের কাছে। যার নীচে চাপা পড়ে মৃত্যু হয় এক পথচারীর। প্রাথমিকভাবে সেই ব্যক্তিকে অক্সিজেন সাপোর্টে রেখে বাঁচানোর চেষ্টা করা হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় ট্যাঙ্কারটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। উদ্ধার করা হয় ওই পথচারীকে। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন ওই ব্যক্তি। ঠিক পাঁচদিনের মাথায় ফের একই জায়গায় দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে