দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বাস্থ্য পরিষেবায় সমস্যা সমাধানে বিলম্বের কারণ জানতে চাইল নবান্ন

নিজস্ব প্রতিনিধি, কলাকাতা : স্বাস্থ্য পরিষেবায় অভিযোগ পেয়েও সমস্যা সমাধানে বিলম্ব কেন, জানতে জবাব চাইল নবান্ন। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র পোর্টালে বহু সাধারণ মানুষ, রোগী স্বাস্থ্যক্ষেত্রে নানা সমস্যার কথা জানান। সেই সমস্যা নিরসন তো দূর, এমন কিছু সমস্যা রয়েছে যা সমাধান করতে দেরী হচ্ছে বলে অভিযোগ। এবার এই বিষয়টিকে শক্ত হাতে ধরেছে নবান্ন।

স্বাস্থ্য পরিষেবায় কেন এমন হচ্ছে জানতে চেয়ে সব মেডিক্যাল কলেজ ও জেলা স্বাস্থ্য প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন নবান্নের কর্তারা। নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠকে প্রশ্ন উঠলে চরম বিপাকে পড়েন উপস্থিত রাজ্যের সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা। কেউ তেমন উত্তর দিতে পারেননি বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা জানিয়ে অভিযোগ জমা পড়ে। সেগুলো জানা সত্ত্বেও কেন দ্রুত সমাধান করা হচ্ছে না, অভিযোগের পাহাড় জমলেও তারা সমাধানের কোনও অগ্রগতি দেখতে পাচ্ছে না নবান্ন। এই নিয়েই বৈঠকে আলোচনা করা হয়েছে। বহু জায়গায় জবাবি চিঠিও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। শুধু জেলা বা কলকাতা নয় রাজ্যের সর্বত্র স্বাস্থ্য পরিষেবা এই ধরনের ঘটনায় উষ্মা প্রকাশ করেছে নবান্ন। এই নিয়েই প্রশ্নের মুখে পড়েছেন জেলা ও মেডিক্যাল কলেজের আধিকারিকরা। নাম উঠে এসেছে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজেরও। এই তালিকায় রয়েছে বাঁকুড়া সম্মিলনী, আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। দীর্ঘ আলোচনার পর অভিযোগের সমাধান করার নির্দেশ দিয়েছে আদালত।

Published by:

Share Link:

More Releted News:

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ