নাড্ডা এসেও কী দলে ভাঙন ঠেকাতে পারবেন, প্রশ্ন বঙ্গ বিজেপিতে

আগামিকাল সন্ধ্যা ৭টা নাগাদ নাড্ডা কলকাতায় এসে পৌঁছবেন। রাতেই তাঁর দলের নতুন ওয়ার্কিং কমিটি ও বিধায়ক-সাংসদদের সঙ্গে বৈঠক হওয়ার কথা আছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই দিনের বঙ্গ সফরে মঙ্গলবার কলকাতায় পা রাখতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা(J P Nadda)। বঙ্গ বিজেপি সূত্রে খবর, আগামিকাল সন্ধ্যা ৭টা নাগাদ তিনি কলকাতা(Kolkata) বিমানবন্দরে এসে পৌঁছবেন। রাতেই তাঁর দলের নতুন ওয়ার্কিং কমিটি ও বিধায়ক-সাংসদদের সঙ্গে বৈঠক হওয়ার কথা আছে। কিন্তু এই সফরের মাঝেই বঙ্গ বিজেপিতে(Bengal BJP) এখন প্রশ্ন ঘুরছে, নাড্ডা এলেও কী দলের ভাঙন ঠেকাতে পারবেন। যাদের সঙ্গে তিনি বৈঠক করবেন তাঁরা সবাই আগামী দিনে দলে থাকবেন তো! নাকি নাড্ডা ফিরে যাওয়ার পাশাপাশি তাঁরাও কেউ কেউ তৃণমূলের(TMC) পথে পা বাড়াবেন? এই প্রশ্নটাই এখন বঙ্গ বিজেপির নেতাদের ভাবাচ্ছে। আর বিজেপির এই দশা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছে তৃণমূল।

নাড্ডার সফর ঘিরে বঙ্গ বিজেপির আশা, তিনি দলকে আরও মজবুত করতে, একইসঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সংগঠনকে জোরদার বার্তা দেবেন। কিন্তু এর পাশাপাশি বিজেপিকে ভাবাচ্ছে, আগামী দিনে দলের কোন কোন সাংসদ বা বিধায়ক তৃণমূলে যোগ দেবেন সেই বিষয়টিও। কেননা অর্জুন সিং মুখে হাজারবার বলেছিলেন, ‘আমি তৃণমূলে যাব না, যাব না, যাব না।’ কিন্তু তারপরেও তিনি গিয়েছেন। বাতাসে ছড়িয়েছে জল্পনা খুব কম করেও ৭জন সাংসদ ও ৩০জন বিধায়ক যে কোনওদিন তৃণমূলে যোগ দিতে পারেন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন হচ্ছে নাড্ডা এলেও কী এই তৃণমূল যোগ ঠেকাতে পারবেন? নাকি তাঁর সফর বৃথা যাবে?

যদিও নাড্ডার এই সফর ও বিজেপির অন্দরের ভাবনাচিন্তা ও উদ্বেগকে বেশ উপভোগ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর সেই উপভোগের বিষয়টি ধরাও পড়েছে দলের মুখপাত্র কুণাল ঘোষের(Kunal Ghosh) গলায়। তিনি জানিয়েছেন, ‘জেপি নাড্ডা অনেকবারই রাজ্যে এসেছেন। এ নিয়ে তৃণমূল কোনওভাবেই উদ্বিগ্ন নয়। উনি যতবার রাজ্যে আসার পর ফিরে গিয়েছেন তারপর থেকেই বিজেপি দল ত্যাগ করেছে বহু নেতা-কর্মীরা। এবারেও একই ছবি দেখতে পাবেন আপনারা। কেন বিজেপি দল ছেড়ে নেতা-কর্মীরা বেরিয়ে যাচ্ছেন সেটাই এখন নাড্ডা দেখুন। তৃণমূলকে নিয়ে ওনাদের এখন ভাবতে হবে না।’  

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! তিন পড়ুয়া-সহ ৪ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন