দুর্মূল্যের বাজারে আজও ১ টাকায় মেলে লাড্ডু সন্দেশ, কোথায় জানেন কী …

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০ বছরের বেশি সময় বয়স নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্সের।কলকাতার মিষ্টির ইতিহাসকে দুর্মূল্যের বাজারে আজও বাঁচিয়ে রাখার এক ঐকান্তিক প্রচেষ্টা।কলকাতার মিষ্টির দুনিয়া আজ যতই আধুনিক হোক না কেন, চকচকে কাউন্টার, ফিউশন মিঠাই, প্রিমিয়াম প্যাকেজিং কিংবা আড়ম্বরপূর্ণ দোকানের ভিড়ে এখনও একটি নাম একইরকম সরলতা ও ঐতিহ্য নিয়ে জ্বলজ্বল করছে। সেটি হল- নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্স। রবীন্দ্র সরণির যাত্রাপালা সংলগ্ন নতুন বাজারে অবস্থিত এই প্রায় ২০০ বছরের পুরনো দোকান আজও এমন এক রীতি অনুসরণ করছে, যা বর্তমান সময়ে রীতিমতো অবিশ্বাস্য।এখানে এখনও এলে পাওয়া যায় হাতে বানানো মিষ্টি ।মাত্র ১ টাকা,২টাকা, ৩ টাকা থেকে ৫ টাকায়। মূলত বিভিন্ন যে মন্দিরগুলি রয়েছে সেখানে দেবতার সেবায় এই এক টাকা এবং দুই টাকার মূল্যের মিষ্টি আজও বিক্রি হয় দেদার।

জানা যায়,১৮৪১ সালে জহুরি লাল দাস(Jahuri Lal Das) এই দোকানটির সূচনা করেছিলেন। তখন নতুন বাজারে কোন দোকান ছিল না। হাটের মধ্যে বসতে হতো। চিনি দিয়ে ছানাকে মন্ড বানানো হত। সেই খোলা আকাশের নিচে বসা হাটের দোকান শুধু একটি মিষ্টির দোকান নয়, বরং কলকাতার খাদ্য ঐতিহ্যের এক জীবন্ত দলিল হয়ে প্রতিষ্ঠিত হয়েছে আজকে। দোকানে প্রবেশ করলেই সময় যেন ধীরে ধীরে পিছিয়ে যাবে নিমেষে। পরিপাটি বড় পিতলের থালায় সাজানো ২০-টির বেশি প্রকারের সস্তা কিন্তু অপূর্ব বিভিন্ন সাইজের মিষ্টি। পাশেই অভিজ্ঞ ময়রাদের ছন্দোময় হাতে তৈরি হচ্ছে সেই মিষ্টি। নিজেরাই দুধ থেকে ছানা কেটে তা দিয়ে মিষ্টি তৈরি করে। যে মিষ্টি টানা দু’ দিন স্বাভাবিক আবহাওয়ায় এবং ফ্রিজে থাকলে সাত দিন তাজা থাকবে।সব মিলিয়ে নূতন বাজারের এই দোকানটি শহরের এক অনন্য নিদর্শন।

এখানকার ১, ২ এবং ৩ টাকার মিষ্টিগুলো মূলত ক্ষুদ্র মাওয়া লাড্ডু। আর ৫ টাকায় বিক্রি হওয়া চকলেট সন্দেশ ইতিমধ্যেই মিষ্টি দুনিয়ায় গর্বে পরিণত হয়েছে। দোকানের বর্তমান কর্ণধার তপন কুমার দাস(Tapan Kumar Das) বলেন, “আমরাই প্রথম সন্দেশে চকলেটের ব্যবহার শুরু করি। আজও সেই রীতি বজায় রয়েছে। সব মিষ্টিই আমাদের দোকানেই হাতে তৈরি হয়। তাজা দুধের ছানায় তৈরি প্রতিটি মিষ্টি সম্পূর্ণ হাতে তৈরি হয়। আধুনিক মেশিনের যুগেও এটিই আমাদের বিশেষত্ব।”দোকানের ভেতর একপাশে দেখা যায় বড় কড়াইতে ছানার বল ভেজে নেওয়ার পর গোলাপজল ও সিরায় ডোবানোর প্রক্রিয়া আজও রয়েছে। এভাবেই তৈরি হয় এখানকার জনপ্রিয় বাঙালি ধাঁচের গুলাবজামুন, যার স্বাদ সম্পর্কে নিয়মিত ক্রেতাদের দাবি “এমন স্বাদ আর কোথাও নেই।”তপন কুমার দাসের কথায়, “আমরা ইতিমধ্যে হেদুয়া, রাসবিহারী, নিউটাউন মিষ্টিহাব ও সল্টলেকে শাখা খুলে আমরা ছড়িয়ে পড়েছি ঠিকই, কিন্তু পূর্বপুরুষদের রেখে যাওয়া ঐতিহ্য আমরা আজও ধরে রেখেছি।”

আজকের দামে মিষ্টি কিনতে গেলে যেখানে প্রায়শই দু’শো-তিনশো টাকা খরচ হয়ে যায়, সেখানে নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্সের ১ টাকার মিষ্টি কেবল সস্তা নয়, বরং আবেগ, স্মৃতি আর ঐতিহ্যের স্বাদ আলাদা মাত্রা বহন করে। এ শুধু মিষ্টি কেনা নয়, এটি কলকাতার ইতিহাসকে নতুন করে ছোঁয়ার এক সুযোগ।প্রজন্মের পর প্রজন্ম ধরে যে স্বাদ ও মান বজায় রেখে একটি দোকানটিকে আছে, তা সত্যিই বিস্ময়কর। নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্স(Nalin Chandra Das And Son’s) তাই আজও প্রমাণ করে—ঐতিহ্যের মূল্য কখনো কমে না, বরং সময়ের সাথে আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে। পুরনো ইতিহাসকে বাঁচিয়ে রাখে। এই দোকানটি যখন স্রেফ হাটের মধ্যে ছিল সেই সময় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হাঁটতে হাঁটতে এই মিষ্টি খেতে আসতেন তিনি। বর্তমানে বাংলার দাদা অর্থাৎ মহারাজা সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে সচিন তেন্ডুলকর সহ অনেকেই এই মিষ্টির চরম ভক্ত। এই মিষ্টি বর্তমানে অনলাইনে অর্ডার দিলে পৌঁছে যায় বিভিন্ন অ্যাপের মাধ্যমে রাজ্যের যেকোন প্রান্তে। শুধু রাজ্য বা দেশ নয়, বিদেশে দুবাই এবং আমেরিকাতেও এই মিষ্টি নিয়মিত যায়। কলকাতার সব নামিদামি ক্যাটারিং সংস্থাগুলি নিয়মিত এই মিষ্টির দোকানে যেকোনো উৎসবে অর্ডার দিয়ে থাকে। শুধু বাঙালি নয় কলকাতার বিশেষত দক্ষিণ ভ্রান্ত কলকাতার আলিপুর নিউ আলিপুর এইসব এলাকার ও বাঙালি মিষ্টি ভক্ত খদ্দেরের সংখ্যা নেহাত কম নয়। এই দোকানের বিভিন্ন মিষ্টির পাশাপাশি দইও যথেষ্ট বিখ্যাত। ১ টাকা থেকে ২৫ টাকা এবং তারও বেশি মূল্যের মিষ্টির প্রকৃত স্বাদ পেতে ছুটে আসতে হবে এই প্রসিদ্ধ দোকান গুলির কোন একটি শোরুমে।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ