নারকেলডাঙার কাউন্সিলর শচীন সিংহ শো- কজ লেটারের জবাব দিলেন, চিঠি গেল মেয়রের টেবিলে

Share:

নিজস্ব প্রতিনিধি: নারকেলডাঙা অগ্নিকাণ্ডে স্থানীয় তৃণমূল কাউন্সিলর শচীন সিংহ তাকে যে শোকজ করা হয়েছিল তার জবাব পাঠান। রবিবার কাউন্সিলর শচীন সিংহ তৃণমূল কাউন্সিলর দলের মুখ্য সচেতন বাপ্পাদিত্য দাশগুপ্তর কাছে তার শোকজের জবাব লিখিত আকারে জমা দেন। সেই লিখিত জবাব পাওয়ার পর তা পড়ে নিজের মত নোট আকারে জবাব এর সঙ্গে যুক্ত করে বাপ্পাদিত্য দাশগুপ্ত সোমবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের(Mayor Firhad Hakim) কাছে জমা দেন। এরপর যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

নারকেলডাঙার(Narkeldanga) ঘটনার পর বাপ্পাদিত্য দাশগুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছিল 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিংহের কাছ থেকে শোকজ লেটারের জবাব চাওয়ার জন্য। জানা গেছে জবাবই চিঠিতে কাউন্সিলর শচীন ক্ষমাও চেয়েছেন। যদিও প্রকাশ্যে কাউন্সিলর শচীন সিংহের দাবি তাকে সহজ করা হয়নি কেবল বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। যদিও সূত্রের খবর নারকেলডাঙা এলাকায় আগুন লেগে সাতটি ঝুঁকি পুড়ে যাওয়া এবং পরের দিন প্রকাশ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ার বিষয়টিকে খুব ভালো নজরে নেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

ঘটনার পরদিন ওই এলাকায় পরিদর্শনে গেলে মেয়র ফিরহাদ হাকিমের সামনে কাউন্সিলরের বিরুদ্ধে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসার পরেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মেয়র ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছিলেন। এরপরেই গত বুধবার কাউন্সিলরকে শো – কজ লেটার পাঠানো হয়েছিল। যদিও মেয়র দাবি করেছিলেন, এই চিঠি দেওয়ার নির্দেশ তিনি দেননি। দলের উচ্চ নেতৃত্ব এই নির্দেশ পাঠিয়েছেন।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের