বিকাশ ভবনে রাতে সুপরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা নকশালপন্থীদের, দায় এড়ালেন আন্দোলনকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,সল্টলেক: চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ঘিরে বৃহস্পতিবার (১৫ মে) রণক্ষেত্রের চেহারা নিল বিকাশভবন। পুলিশের অভিযোগ, সকাল থেকেই চাকরিহারা আন্দোলনকারীদের ভিড়ে সামিল ছিল নকশালপন্থীরা। দিনভর বেনজির তাণ্ডব চালায়। রাত বাড়তেই বিকাশ ভবনে(Bikas Bhavan) অবরোধ তুলতে যাওয়া পুলিশের উপরে হামলা চালাতে শুরু করে। ইট-পাথর ছোড়ার পাশাপাশি বিভিন্ন ভারী বস্তু ছুড়তে শুরু করে। নকশালীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। উল্লেখ্য আন্দোলনকারীদের নেতা মেহবুব মণ্ডল নিজেই নকশালী হিসাবে পরিচিত। 

রাতে অবরোধ তুলতে যাওয়ার পরেই আচমকা পুলিশের উপরে চড়াও হয় নকশালপন্থীরা। সেইসঙ্গে নকশালদের ট্রেড মার্ক ‘বোল বোল হাল্লা বোল’ বলে শ্লোগান তুলে পুলিশকে আক্রমণ শুরু করে দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অকথ্য ভাষায় গালিগালাজও শুরু করে দেয়। তথাকথিত চাকরিহারা শিক্ষকদের ঢাল করে গুন্ডামি শুরু করে দেয়। বাজতে শুরু করে ঢাক- ঢোল- ডঙ্কা। পুলিশকর্মীরা বারংবার অনুরোধ করার পর যখন জোর করে আন্দোলনকারীদের বের করতে যায় সেই ভিড়ে এই নকশাল পন্থীরা মিশে গিয়ে পুলিশকে আক্রমণ করতে শুরু করে। পুলিশ সাইরেন বাজাতে শুরু করলে এই নকশালপন্থীরা(Naxalist) পুলিশের রেলিংগার্ড ও বাঁশের ব্যারিকেড ফেলে দেয়।

রাতভর আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা নেয় এই নকশালপন্থীরা নেতারা। পুলিশের অভিযোগ,  চাকরিহারা আন্দোলনকারীদের সামনে রেখে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে নকশালিরা। যারা কেউই চাকরিহারা আন্দোলনকারী নয়। স্রেফ উদ্দেশ্য রাজনৈতিক ফায়দাকে সামনে রেখে শাসক দলকে বিব্রত করা। রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করা। পুলিশকে ‘ভিলেন’ রূপে সমাজে প্রতিষ্ঠিত করা।

বিকাশ ভবনের গেটে দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। যত রাত বাড়তে থাকে তত উত্তেজনা বাড়তে শুরু করে। কসবার ডিএ অফিসের পর ফের বিকাশ ভবনের(Bikas Bhavan) সামনে পুলিশের আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাটিতে পড়ে কাতরাতে দেখা যায় একাধিক চাকরিহারাদের। সাইরেন বাজিয়ে পুলিশ অ্যাকশন শুরু করে বলে এবং বিক্ষোভকারীদের বেধড়ক লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। 

পুলিশের তরফে জানানো হয়েছে, চাকরিহারা আন্দোলনকারীরা বিকাশ ভবনে থাকা বিভিন্ন দফতরের কর্মীরা আটকে ছিলেন। সন্ধেয় সেই কর্মীদের অবরোধমুক্ত করে বাড়ি ফেরানোর চেষ্টা করা হয়। আন্দোলনকারীদের জানানো হয়, অবরুদ্ধ কর্মীদের বাড়ি ফেরার পথ করে দেওয়া হোক। তারা সারারাত আন্দোলন চালালেও কোনও অসুবিধা নেই। কিন্তু তাতে রাজি না হয় উল্টে পুলিশের উপরে হামলা চালাতে শুরু করে। বাধ্য হয়েই পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সামান্য বলপ্রয়োগ করতে হয়।  

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির