দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

Share:

নিজস্ব প্রতিনিধি: এনসিপিআই-এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। এর মধ্যেই স্পিকারের কাছে আরও সময় চাইলেন দলের ২০ জন সাংসদ। আর সেই আবহেই এনসিপিআই সাংসদদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ঘিরে নতুন করে তৈরি হয়েছে জল্পনা।

সূত্রের খবর, কলকাতায় আয়োজিত ভারত-ব্রাজিল প্রদর্শনী ম্যাচের টিকিট পাওয়া নিয়ে দলের সাংসদদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। এমনকি সেই কারণেই কয়েকজন এনসিপিআই সাংসদ হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন বলেও দাবি করা হচ্ছে। যদিও এনসিপিআই সাংসদরা এই জল্পনা উড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার বৈঠকের আগে বিষয়টি নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘না না, এরকম কিছু হয়নি। আমাদের সুবিধার জন্য গ্রুপের নাম কখনও কখনও বদলানো হয়।’ একই প্রসঙ্গে বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেন, ‘ভুলবশত গ্রুপটি ডিলিট হয়ে গিয়েছিল। পরে নতুন করে গ্রুপ তৈরি হয়েছে। সেখানে সবাই রয়েছেন।’ ব্রাজিল ম্যাচের টিকিট নিয়ে সাংসদদের মধ্যে কোনও বিবাদ হয়নি বলেও স্পষ্ট করেন তিনি। তাঁর কথায়, ছোটখাটো বিষয়কে বড় করে দেখানো হচ্ছে।

আরও পড়ুন: বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

এনসিপিআই সাংসদদের দাবি, ২০ জনই এখনও একসঙ্গে রয়েছেন। তবে বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন ১০ জন সাংসদ। তাঁরা হলেন আবু তাহের, খলিলুর রহমান, শর্মিলা সরকার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, জগদীশ বসুনিয়া, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাপি হালদার, রচনা বন্দ্যোপাধ্যায় এবং অরূপ চক্রবর্তী। বৈঠকে কাকলি ঘোষ দস্তাদারের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। রচনা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর ছেলে অসুস্থ থাকায় কাকলি বৈঠকে যোগ দিতে পারেননি। এদিকে, স্পিকারকে জবাব দেওয়ার জন্য আরও দুই সপ্তাহ সময় চেয়েছেন এনসিপিআই সাংসদরা। এই মর্মে একটি চিঠিও দেওয়া হয়েছে। সেই চিঠিতে দলের সাংসদদের স্বাক্ষর রয়েছে বলে জানা গিয়েছে।

দিনে ৬০টি সিগারেটে সুখটান দিতেন চেন স্মোকার নানা, স্নানের সময়েও বাদ দিতেন না

৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পেরিয়ে মেসির শেষ ম্যাচ দেখলেন কেরলমের ভক্ত

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

‘ডাবিংয়ের জন্যে আগামিকাল মুম্বই আসব’, মৃত্যুর ২ দিন আগেও প্রযোজকের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নানা

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ