নিউ আলিপুরের ঝুপড়িতে ভয়ংকর আগুন, ঘটনাস্থলে ১২টি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে শনিবার সন্ধ্যায় ভয়ংকর আগুন লাগে। নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালের কাছে বেশ কয়েকটি ঝুপড়িতে আগুন । ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন যায়। ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস(Minister Arup Biswas), মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। বেশ কয়েকটি ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।দুর্গাপুর ব্রিজের নিচে যে বস্তিটি রয়েছে তাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয় মানুষজন আগুন নেভানোর চেষ্টা চালালে ব্যর্থ হয় এরপর দমকলে খবর দেওয়া হয়। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের পার্শ্ববর্তী নিউ আলিপুরের সেনা ছাউনি থেকে সেনাবাহিনীর জওয়ানরা জলের ট্রাঙ্কার নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। দমকলের সঙ্গে সহযোগিতা করে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে।

প্রাথমিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। নিউ আলিপুর সেতুতে বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ করে দেয় কলকাতা পুলিশ। আগুন কি করে লাগল তা এখনো জানা যায়নি। ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িক বিচ্ছিন্ন করে দিয়েছে সিইএসসি(CESC)।দুর্গাপুর সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে যানজটের সৃষ্টি হয়েছে নিউ আলিপুর এলাকায়। শুক্রবারও তপসিয়ার বস্তিতে ভয়ংকর আগুন লাগে। একের পর এক বস্তিতে ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে বস্তি অঞ্চলগুলোতে।

শুক্রবার কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, তপসিয়া এলাকায় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানকার বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী জাবেদ খানের সঙ্গে তিনি বৈঠক করার পর বস্তিগুলিতে অগ্নিকাণ্ড রোধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি