নিউ আলিপুর রোডে চলন্ত চারচাকা গাড়িতে হঠাৎ আগুন, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাতলার নিউ আলিপুর রোডের একটি চলন্ত চার চাকা গাড়িতে হঠাৎ আগুন লাগে। জানা যায় ,নিউ আলিপুর রোডের(New Alipur Road) একটি চার চাকা গাড়ি চলন্ত অবস্থায় হঠাৎ দাঁড়িয়ে থাকাকালীন তাতে আগুন লেগে যায়। এলাকাবাসী দেখতে পেয়ে দমকলকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তারাতলা থেকে নিউ আলিপুর যাওয়ার রাস্তা বেশ কিছুক্ষন অবরুদ্ধ হয়ে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। প্রচুর মানুষ সেখানে জড়ো হয়।

সময় মতো দমকল কর্মীরা চলে আশায় আগুন নেভানো সম্ভব হয়। তবে আগুনে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে ওই গাড়িটিতে আগুন লাগে। গাড়িতে থাকা চালক আগুন লাগার পরে বাইরে বেরিয়ে পড়ে। কোন হতাহতের খবর নেই। আগুন নিভে যাওয়ার পর ওই গাড়িটিকে রেখার দিয়ে স্থানীয় নিউ আলিপুর থানায়(New Alipur P.S.) নিয়ে যাওয়া হয়েছে। আগুন লাগার দরুন বেশ কিছুক্ষণ ওই এলাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।

রবিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নিউ আলিপুর সংলগ্ন তারাতলা এলাকায়।ওই গাড়িটিতে কি করে আগুন লাগলো তা তদন্ত করতে সোমবার নিউ আলিপুর থানায় যাবে ফরেনসিক টিম। গাড়িটির বৈধ পারমিট এবং অন্যান্য কাগজপত্র সঠিক আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গাড়ির মালিককে নিউ আলিপুর থানায় ডেকে পাঠানো হয়েছে।আগুন লাগার পর অতি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্থানীয় জড়ো হওয়া মানুষজনকে দূরে সরিয়ে দেয়। ফলে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি।

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি