সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। সপ্তম বেতন কমিশনের কাছে নিজেদের দাবি, মতামত, বক্তব্য ও বিভিন্ন প্রস্তাব জানানোর জন্য সরকারি ভাবে ওয়েবসাইট চালু  করল নবান্ন।  কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের সংগঠনের কাছ থেকে কমিশন বেতন, ভাতা, পদোন্নতি ও অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়ে প্রস্তাব চেয়েছে।  

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট ওয়েবসাইটের নির্দিষ্ট মডিউলের মাধ্যমে নিজেদের বক্তব্য জানানো যাবে। সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন সংগঠন, অ্যাসোসিয়েশন এবং দফতরের পাশাপাশি কোনও কর্মী বা অবসরপ্রাপ্ত কর্মীও ব্যক্তিগত ভাবে তাঁদের মতামত ও প্রস্তাব কমিশনের কাছে জমা দিতে পারবেন। বেতন কাঠামো, ভাতা, পদোন্নতি, অবসরকালীন সুবিধা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের দাবি জানাতে পারবেন কর্মীরা। অর্থাৎ, সপ্তম বেতন কমিশনের সুপারিশ তৈরির আগে সরাসরি কর্মীদের মতামত সংগ্রহের সুযোগ  করে দিল শুভেন্দু অধিকারীর সরকার। 

আরও পড়ুন: অনাস্থা ভোটে বনগাঁর কালুপুর পঞ্চায়েত দখল বিজেপির, নতুন প্রধান সৌমেন সরকার

তবে এক্ষেত্রে রয়েছে গুরুত্বপূর্ণ একটি নিয়ম। শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে জমা দেওয়া মেমোরান্ডাম ও পরামর্শই বিবেচনা করবে কমিশন। কাগজে জমা দেওয়া মেমোরান্ডাম, হার্ড কপি, পিডিএফ কিংবা ই-মেলের মাধ্যমে পাঠানো কোনও বক্তব্য গ্রহণ বা বিবেচনা করা হবে না। তাই দাবি বা প্রস্তাব জানাতে ইচ্ছুকদের নির্দিষ্ট অনলাইন মডিউল ব্যবহার করেই তা জমা দিতে হবে।  প্রসঙ্গত, চলতি বছরের ২২ জুলাই রাজ্য সরকারের অর্থ দফতরের রেজোলিউশনের মাধ্যমে সপ্তম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া এগোয়। পরে কমিশনের কাজের পরিধি ও শর্তাবলিও নির্ধারণ করা হয়েছে। 

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম