মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: এমন অনেকে হাসপাতাল রয়েছে যেখানে মুমূর্ষু রোগী এলেই অন্য সরকারি হাসপাতালে রেফার করা হয়। অনেক সময় রোগীদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ার কারণে বিপদও ঘটে। এবার এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়ার প্রবণতায় এবার লাগাম টানতে চাইছে রাজ্য স্বাস্থ্য দফতর। ক্রিটিক্যাল কেয়ার পরিষেবার পরিস্থিতি পর্যালোচনা করে সরকারি হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, কোনও সংকটাপন্ন রোগী হাসপাতালে এলে প্রথম দায়িত্ব হবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল করা। এরপর প্রয়োজন হলে রোগীকে অন্যত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া যাবে। 

স্বাস্থ্য দফতরের নির্দেশিকায়  আরও বলা হয়েছে,  সিদ্ধান্ত ইচ্ছেমতো নেওয়া যাবে না। কোনও ক্রিটিক্যাল রোগীকে রেফার করার প্রয়োজন হলে বিষয়টি আগে হাসপাতালের ডেপুটি সুপার অথবা সহকারী সুপারকে জানাতে হবে। এরপর ডেপুটি সুপারকে স্বাস্থ্যভবনের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে হবে। যে হাসপাতালে রোগীকে পাঠানোর কথা ভাবা হচ্ছে, সেখানে আদৌ ক্রিটিক্যাল কেয়ার বেড খালি রয়েছে কি না, সেটিও নিশ্চিত করা বাধ্যতামূলক। অবশ্য রোগীর পরিবার নিজেদের সিদ্ধান্তে অন্য হাসপাতালে নিয়ে যেতে চাইলে এই নিয়ম প্রযোজ্য হবে না।

আরও পড়ুন: দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

কোথায় সমস্যা, খতিয়ে দেখছে স্বাস্থ্যদপ্তর

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ক্রিটিক্যাল কেয়ার ব্যবস্থাপনার আসল পরিস্থিতি জানতে ‘ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (CCMIS) পোর্টালের তথ্য পর্যালোচনা করেছে স্বাস্থ্যদপ্তর। সম্প্রতি রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গত ১৩ অগস্ট রাজ্যস্তরে আয়োজিত বৈঠকে উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দেখা গিয়েছে, একাধিক সরকারি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হয়ে গেলেও সেগুলি এখনও পরিষেবা দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে না। ফলে তৈরি পরিকাঠামো থাকা সত্ত্বেও সংকটাপন্ন রোগীদের চিকিৎসার সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এই তালিকায় রয়েছে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, ফ্রেজারগঞ্জ হেলথ সেন্টার, চন্দননগর মহকুমা হাসপাতাল, সাগরদিঘি সুপার স্পেশালিটি, কল্যাণী গান্ধী মেমোরিয়াল, বেলদা-ডেবরা ও শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল, আমতলা টিসিইউ এবং মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল। সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই ইউনিটগুলিকে কার্যকর করে CCMIS পোর্টালে প্রয়োজনীয় তথ্য আপডেট করতে হবে।

শুধু নিষ্ক্রিয় ইউনিট নয়, বেশ কয়েকটি হাসপাতালে হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি হলেও এখনও সেগুলি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। স্বাস্থ্যদপ্তরের নির্দেশ, নির্ধারিত সময়সীমার মধ্যেই ওই ইউনিটগুলির কাজ সম্পূর্ণ করে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। 

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার